News Flash

  • Home
  • দেশ
  • দিনহাটায় যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিংহোমে ভাঙচুর
Image

দিনহাটায় যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিংহোমে ভাঙচুর

দিনহাটা, ২২ এপ্রিল (হি. স.) : কোচবিহারের দিনহাটায় ভুল চিকিৎসা এক যুবকের মৃত্যুর অভিযোগে নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। শনিবার ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে ছুটে যায়। ছুটে আসে তৃণমূল নেতা ও এলাকার বাসিন্দা বিশু ধর। মৃত রোগীর আত্মীয় পরিজনরা এ নিয়ে পুলিশে কোন অভিযোগ না জানালেও নার্সিংহোম কর্তৃপক্ষ অবশ্য স্বীকার করেন এক রোগীর মৃত্যুর পর নার্সিংহোমে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মৃত ওই রোগীর নাম সোমনাথ দেব। দিনহাটা শহরের কলেজপাড়া এলাকায় তার বাড়ি। জানা গিয়েছে, সোমনাথ দেব নামে ওই যুবককে দিনহাটার মদনমোহন বাড়ি এলাকায় বেসরকারি একটি নার্সিংহোমে নিয়ে আসে পরিবারের লোকেরা। খবর পেয়ে চিকিৎসক ছুটে আসে। এরপরই তাকে একটি ইনজেকশন দেওয়া হয়। ওই রোগীর অবস্থা আরো গুরুতর হয়ে উঠলে তাকে কোচবিহারের রেফার করা হয়। আত্মীয় পরিজনরা তাকে কোচবিহারে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয় বলে পরিবারের লোকেরা জানান। তাকে আবার দিনহাটায় নার্সিংহোমে নিয়ে আসা হলে পরিবারের লোকেদের পাশাপাশি আশপাশের লোকেরা উত্তেজিত হয়ে নার্সিংহোমে ভাঙচুর চালায়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে ছুটে যায়।

Releated Posts

বাংলা নির্বাচন: সংখ্যালঘু ভোট ভাগ করতে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির ‘১০০০ কোটি টাকার চুক্তি’ অভিযোগ তৃণমূলের

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের দাবি,…

ByByNews Desk Apr 9, 2026

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top