News Flash

  • Home
  • দিনের খবর
  • পূর্বস্থলীতে চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু নাবালকের
Image

পূর্বস্থলীতে চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু নাবালকের

পূর্বস্থলী, ২২ এপ্রিল (হি. স.) : পূর্ব বর্ধমানের পূর্বস্থলী স্টেশন লাগোয়া রেল গেটের কাছে চলন্ত ট্রেন থেকে মুখ বার করে সেলফি তুলতে গিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু নাবালকের । ঘটনাটি ঘটেছে শনিবার। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম আজাদ শেখ। তিনি পূর্বস্থলীর বাবুইডাঙা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, আজ বেলা দেড়টা নাগাদ ইদের জন্য কয়েকজন বন্ধু সমেত আজাদ ট্রেনে চড়ে ঘুরতে বেরিয়েছিল। পূর্বস্থলী স্টেশন ঢোকার আগেই চলন্ত ট্রেনের দরজা দিয়ে মুখ বার করে মোবাইলে সেলফি তুলতে যায় সে। তখনই বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে ছিটকে গিয়ে নিচে পড়ে যায়।

সঙ্গে-সঙ্গে ভিড় জমে যায় ঘটনাস্থলে। এলাকাবাসীরা আহত ওই যুবককে রেল লাইন থেকে উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় কালনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top