News Flash

  • Home
  • দেশ
  • দমদম পার্কে পর পর বাইকে ধাক্কা প্রাইভেট গাড়ির, গুরুতর জখম তিন বাইক আরোহী
Image

দমদম পার্কে পর পর বাইকে ধাক্কা প্রাইভেট গাড়ির, গুরুতর জখম তিন বাইক আরোহী

কলকাতা, ২১ এপ্রিল (হি. স.) : দমদম পার্কে পর পর বাইকে ধাক্কা একটি প্রাইভেট গাড়ির। গুরুতর জখম দু’টি বাইকে থাকা তিন বাইকআরোহী। ঘটনাটি ঘটেছে শুক্রবার। স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আহতদের।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার তখন বেলা তিনটে। বাগুইআটি উড়ালপুল থেকে দ্রুত গতিতে একটি প্রাইভেট গাড়ি দমদম পার্কের দিকে যাচ্ছিল। উল্টোডাঙার দিকে যাচ্ছিল সেটি। গাড়িতে একজন মহিলা চালক ছিলেন। আচমকাই দমদম পার্কে সিগনালে লাল বাতি জ্বলে ওঠে। পরপর অন্যান্য গাড়ি দাঁড়িয়ে পড়ে। সেই সময় প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি চার চাকার গাড়িকে ধাক্কা মারে।

এরপর আরও দু’টি বাইকেও ধাক্কা মারে সেটি। বাইকে থাকা তিন আরোহী গুরুতর জখম হন। ওই প্রাইভেট গাড়ি ও মহিলা চালককে আটক করেছে লেকটাউন থানার পুলিশ। গাড়িটির সামনের দিক একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। পর পর দমদম পার্ক এলাকায় দুর্ঘটনায় প্রশ্ন উঠছে, এলাকার যান নিয়ন্ত্রণ নিয়ে।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top