News Flash

  • Home
  • দেশ
  • জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা করার অভিযোগে ভালুকা গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ
Image

জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা করার অভিযোগে ভালুকা গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ

মালদা, ২১ এপ্রিল (হি. স.) : জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা করার অভিযোগ উঠল মালদার ভালুকা হাসপাতালের বিরুদ্ধে। শুক্রবার ভালুকা গ্রামীণ হাসপাতালে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ।

তাঁদের অভিযোগ, ভালুকা এলাকার গোবরা গ্রামের বাসিন্দা তপন মহালদারের পাঁচ দিনের বাচ্চা বৃহস্পতিবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজন তাকে স্থানীয় ভালুকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরিবারের দাবি, সেখানে কর্তব্যরত মেডিক্যাল অফিসার আইফারানা ইয়াসমিন শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। বাচ্চাটিকে বাড়িতেও ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

এদিকে, বাড়ির লোকজনের দাবি, শিশুটিকে বাড়িতে নিয়ে গেলে দেখেন চোখ মেলে তাকিয়েছে সে। নিঃশ্বাসও নিচ্ছে। আবারও ওই শিশুকে নিয়ে ভালুকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছোটে পরিবার। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁচলে রেফার করেন বলে পরিবারের লোকজনের দাবি। চাঁচল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের লোকজনের কথায়, চাঁচল মহকুমা হাসপাতালের চিকিৎসকরা জানান, কিছুক্ষণ আগে আনলে শিশুটিকে বাঁচানো যেত।

এরপরই পরিবারের লোকজন, গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়েন। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ভালুকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীর্ঘক্ষণ ঘেরাও চলে হাসপাতালে। তাঁদের অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের গাফিলতির কারণে শিশুটি মারা যায়। গ্রামবাসী ভালুকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আইফারানা ইয়াসমিনের উপযুক্ত শাস্তির দাবিও তোলেন। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় পুলিশবাহিনী। যদিও অভিযুক্ত ওই চিকিৎসক আইফারানা ইয়াসমিন জানান, শিশুটিকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তার আগেই শিশুটি মারা গিয়েছিল।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top