News Flash

Image

রেল লাইনের পাশে যুবকের মৃতদেহ উদ্ধার

উদয়পুর(ত্রিপুরা ), ২১ এপ্রিল (হি. স.) : রেল লাইনের পাশে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। গোমতী জেলায় উদয়পুর জামজুরি রেল ব্রিজ এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষের কাছ থেকে খবর  পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে পাঠিয়েছে। ওই ঘটনা আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে উদয়পুর থেকে কাকড়াবন যাওয়ার পথে জামজুড়ি বৈষ্ণবীচর রেল লাইনের পাশে মান্না হোসেন(২৪)–কে  রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। তাঁরাই উদয়পুর রেল পুলিশকে খবর পাঠিয়েছিলেন। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন তাঁর মৃত্যু হয়েছে।তিনি জানান, ওই যুবক খিলপাড়া রাজধরনগর এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেছে। ওই ঘটনা আত্মহত্যা নাকি খুন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।

 এদিকে মৃতের মা জানিয়েছেন, শুক্রবার সকালে জিমে যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল মান্না। পরবর্তী সময়ে বাড়িতে খবর আসে উদয়পুর জামজুরি রেল ব্রিজ এলাকায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। মান্নার মৃত্যু নিয়ে তাঁর মা সন্দেহ প্রকাশ করেছেন। পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

Releated Posts

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top