News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূল কংগ্রেস মুখপাত্র সাকেত গোখলেকে জামিন দিল সুপ্রিম কোর্ট
Image

তৃণমূল কংগ্রেস মুখপাত্র সাকেত গোখলেকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৭ এপ্রিল(হি.স.) : মানুষের কাছ থেকে তোলা অনুদানের অর্থ নয়ছয়ের মামলায় জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছেন। শীর্ষ আদালতের নির্দেশের ফলে চার মাসের বেশি সময় বাদে জেল থেকে ছাড়া পাচ্ছেন গোখলে।

গত বছরের ৬ ডিসেম্বর গুজরাতের মোরবি সেতু ভেঙ্গে পড়া নিয়ে টুইটে অপপ্রচার চালানোর দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে প্রথমে গ্রেফতার করে গুজরাত পুলিশের সাইবার ক্রাইম শাখা। ভুয়ো খবর ছড়ানোর মামলায় গ্রেফতার হওয়ার তিন দিনের মাথায় জামিন পেয়েছিলেন তিনি। জামিন পাওয়ার পর জেল থেকে বের হওয়ার সময়ে তাঁকে ফের গ্রেফতার করে মোরবি পুলিশ। পরের দিন ৯ ডিসেম্বর জামিন পান তিনি।

Releated Posts

বেসামরিক বিমান চলাচলে সহযোগিতা জোরদারে ভারত-বাংলাদেশ বৈঠক

ঢাকা, ৯ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা…

ByByReshmi Debnath Apr 9, 2026

৪ মে-র পর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের একে একে চিহ্নিত করে জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী মোদি

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্নীতি ও সাধারণ মানুষের অর্থ লুটের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতাকে ৪…

ByByNews Desk Apr 9, 2026

তৃণমূলের সময় শেষ, ৪ মে-র পর বাংলায় শুরু হবে উন্নয়নের নতুন যুগ: আসানসোলে প্রধানমন্ত্রী মোদি

আসানসোল, ৯ এপ্রিল (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে এসেছে এবং ৪ মে-র পর পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন যুগের…

ByByNews Desk Apr 9, 2026

মমতা বনাম শুভেন্দু: সম্পত্তি ও মামলার সংখ্যায় এগিয়ে বিরোধী দলনেতা

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন হাই-প্রোফাইল লড়াইয়ে মুখোমুখি মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top