নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ সখীচরণ বিদ্যালয়ের এনএসএস ইউনিটের সাত দিনব্যাপী বিশেষ শিবির উপলক্ষে সোমবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার৷ রক্তদান শিবির সংঘটিত করার মধ্য দিয়ে সমাজসেবার অন্যতম নজির স্থাপন করল সখীচরণ বিদ্যালয়ের এনএসএস ইউনিট৷ সোমবার এন এস এস ইউনিটের সপ্তাহব্যাপী শিবিরের উদ্বোধনী দিনেই রক্তদান শিবির সংগঠিত করা হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিয়মের মেয়র দীপক মজুমদার৷ রক্তদান শিবিরের উদ্বোধন করে মেয়র বলেন নির্বাচনের কারণে গত বেশ কিছুদিন ধরে রাজ্যে রক্তদান শিবির করা সম্ভব হচ্ছিল না৷ এর ফলে রাজ্যের ১১ টি সরকারি ব্লাড ব্যাংক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দেয়৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রক্তের সংকট দূর করার জন্য বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গের কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন৷ সেই আহবানে সারা দিয়ে সখী চরণ বিদ্যালয়ের এনএসএস ইউনিট স্বেচ্ছা রক্তদান শিবিরে এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান মেয়র৷ তিনি বলেন এন এস এস ইউনিট রাজ্যের বিভিন্ন স্থানে সমাজসেবার অঙ্গ হিসেবে এ ধরনের রক্তদান শিবির সংঘটিত করে চলেছে৷ এ ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন৷
2023-04-17

