News Flash

  • Home
  • খেলা
  • অরবিন্দের অলরাউন্ড পারফরম্যান্সে চতুর্থ জয় পেলো ব্লাডমাউথ
Image

অরবিন্দের অলরাউন্ড পারফরম্যান্সে চতুর্থ জয় পেলো ব্লাডমাউথ

ব্লাডমাউথ-‌১৮০/‌৭(২০)

ইউ বি এস টি-‌৮৪/‌৭(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।।চতুর্থ জয় পেলো ব্লাডমাউথ ক্লাব। পাশাপাশি শেষ আটে যাওয়ার রাস্তাও পরিস্কার করে নিলেন বাপ্পা দাস-‌রা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে ব্লাডমাউথ ৯৬ রানে পরাজিত করে ইউ বি এস টি-‌কে। প্রথমে ব্যাট নিয়ে ব্লাডমাউথের গড়া ১৮০ রানের জবাবে ইউ বি এস টি ৮৪ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের অরিভিন্দ ভের্মা ব্যাটে-‌বলে দাপট দেখিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এদিন দুপুরে সাত নম্বরে ব্যাট করতে নেমে অরভিন্দ ভের্মা-‌র ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোর গড়ে ব্লাডমাউথ। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্লাডমাউথ ক্লাব নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে। দলের পক্ষে অরভিন্দ ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, তুষার সাহা ৩০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৯, প্রশান্ত ভান্ডারি ২৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং অনিক পাল ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান।ইউ বি এস টি-‌র পক্ষে অমন সিং (‌৩/‌২৬), মনোজিৎ দাস (‌২/‌২৯) এবং সুজিত দেবনাথ (‌২/‌৩৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে ‌‌‌ইউ ইব এস টি নির্ধারিত ওভারে  উইকেট হারিয়ে   রান করতে সক্ষম হয়। দলের পক্ষে কৃষ্ণ কমল আচার্য ৩৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৪, অর্কজিৎ রায় ১৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ (‌অপ:‌) এবং ‌দেবানিক ব্যানার্জি ২২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ (‌অপ:‌) রান করেন। ব্লাডমাউথের পক্ষে অরভিন্দ ভের্মা (‌৪/‌৬) সফল বোলার। ‌‌

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top