News Flash

Image

কাছাড় জেলার কালাইন-রানিফেরি সড়কে প্রশাসনের উচ্ছেদ অভিযান

কালাইন (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : কাছাড় জেলার কালাইন-রানিফেরি সড়কে প্রশাসন চালিয়েছে উচ্ছেদ অভিযান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আজ সোমবার বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী নিয়ে অভিযানে নামেন কাটিগড়ার সার্কল অফিসার মিনার্ভা দেবী। জবরদখল মুক্ত করা হয় কালাইন বাজারের ফুটপাত সহ বেশ কিছু এলাকা।

বিগত চারদিন থেকে কাটিগড়া সার্কল কার্যালয় থেকে ফুটপাতকে দখলমুক্ত করার জন্য জনসাধারণের উদ্দেশ্যে আবেদন রাখা হচ্ছিল। আজ সোমবার সকাল থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা স্থান ত্যাগ করতে থাকেন। উচ্ছেদের সময় যাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল সেই সব প্রতিষ্ঠানকে সিল করে দেওয়া হবে বলে জানা গেছে।

সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সার্কল অফিসার মিনার্ভা দেবী জানান, ‘ক্লিন কালাইন’ই লক্ষ্য প্রশাসনের। এই লক্ষ্যকে সামনে রেখেই তিনি কাজ করছেন।
অভিযোগ, কালাইনের যানজট সমস্যা দীর্ঘদিনের। অস্থায়ী অটো স্ট্যান্ড ও যত্রতত্র সামগ্রী লোড-আনলোডের ফলে মূলত এই যানযট শুরু হয়য আর এর শিকার হয় কাটিগড়া সহ গোটা বরাক উপত্যকা। কারণ সড়কটি জাতীয় সড়ক হওয়ার ফলে প্রতিনিয়তই ব্যস্ত থাকে সড়কটি। ব্যস্ততম এই সড়কে মালপত্র লোড-আনলোড বা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা অটো রিকশাগুলোর যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় সৃষ্টি হয় যানজট। কিন্তু রহস্যজনক কারণে প্রশাসনিক তরফে এ ব্যাপারে তেমন গুরুত্ব না থাকায় ব্যবসায়ীরা অনেকটা বেপরোয়া হয়ে উঠেছেন।

Releated Posts

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

অসমে জোরদার ভোটগ্রহণ, বিকেল ৩টা পর্যন্ত ভোটদান ৭৫ শতাংশের বেশি

গুয়াহাটি, ৯ এপ্রিল (আইএএনএস): বৃহস্পতিবার অসম বিধানসভা নির্বাচনে জোরকদমে ভোটগ্রহণ চলছে। বিকেল ৩টা পর্যন্ত প্রাপ্ত আনুমানিক তথ্য অনুযায়ী,…

ByByNews Desk Apr 9, 2026

অসম ভোট: কামাখ্যা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার গুয়াহাটির প্রসিদ্ধ কামাখ্যা মন্দির-এ পুজো দিলেন মুখ্যমন্ত্রী তথা…

ByByNews Desk Apr 9, 2026

মণিপুরে বোমা হামলায় দুই শিশুর মৃত্যু, কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৭ এপ্রিল (আইএএনএস): মণিপুরের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার…

ByByNews Desk Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top