News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগরে প্রকাশ্যে বাড়িতে ঢুকে দুষৃকতিদের লুটপাট, এলোপাতাড়ি কোপে গুরুতর আহত এক
Image

বক্সনগরে প্রকাশ্যে বাড়িতে ঢুকে দুষৃকতিদের লুটপাট, এলোপাতাড়ি কোপে গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ রবিবার প্রকাশ্য দিবালোকে বক্সনগর মধ্য গ্রাম পঞ্চায়েতে জমির হোসেনের বাড়িতে ঢুকে সঙ্ঘবদ্ধ হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছে এবং সোনা গয়না ও নগদ টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে৷
দিন দুপুরে প্রকাশ্যে বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর, ছিনতাই৷ রক্তাক্ত এক যুবক৷ ঘটনার বিবরণে জানা যায় রবিবার দুপুর ১ টা নাগাদ মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েত এলাকার জমির হোসেনের দুই বখাটে ছেলের  নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের এক দল দুষৃকতি একই এলাকার মহাবুল মিয়ার ছেলে রুবেল মিয়া নামে এক যুবকের বাড়িতে প্রকাশ্যে হামলা চালায়৷ বাড়িতে  ঢুকে প্রথমে রুবেল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে কোপ  মারে৷ তাতে রুবেল মিয়া ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে পড়ে৷তার পিঠে মোট ৭সেলাই লাগে৷ এই সুযোগেই দুষৃকতীরা তার সাথে থাকা সোনার চেইন ও তার স্ত্রীর সোনার চেইন সহ ঘরের আলমারি ভেঙ্গে ৫০ হাজার টাকা সহ লুটপাট করে দুটি গাড়ি করে ঘটনস্থল থেকে মুহূর্তের মধ্যে চম্পট দেয়৷ পরবর্তী সময় বাড়ি ঘরের লোকজনের চিৎকার শুনে এলাকার অন্যান্য মানুষ তাদের বাড়িতে ছুটে এসে রুবেল মিয়াকে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে৷ এই ঘটনায় রুবেল মিয়া কলমচৌড়া থানায় অভিযুক্ত ছয়জনের নামে  লিখিত অভিযোগ করেন৷এই ঘটনার সাথে জড়িত ৬জন হল আমির হোসেন(৩২), এমরান হোসেন(২৫)জমির হোসেন( ৫০),জয়দুল হোসেন (৪২), চান মিয়া, মইশান মিয়া৷এই ঘটনায় থানার পুলিশ সাথে সাথেই গঠনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করে৷  তবে এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top