News Flash

Image

শাসনে তৃণমূলে যোগ সিপিএম নেতা সহ ৭০০ কর্মীর

হাড়োয়া, ১৬ এপ্রিল (হি.স.) : বাম শিবিরে বড়সড় ভাঙন ধরাল শাসক দল। রবিবার উত্তর ২৪ পরগনা জেলার শাসন থানার কীর্তিপুরে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় ৭০০ জন সিপিএম নেতা, কর্মী-সমর্থকরা।হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী নুরুল ইসলাম ও বারাসাত দু নম্বর ব্লকের ব্লক সভাপতি শম্ভু ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে দেওয়া হয় স্থানীয় সিপিএম নেতা মহম্মদ ইসরাইল সহ একাধিক নেতা কর্মীদের। এদিন, সিপিএমের পাশাপাশি একাধিক আইএসএফ কর্মীরাও তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানানো হয়।

যোগদান প্রসঙ্গে হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম বলেন, ‘খড়িবাড়িতে দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন ইজরাইল। বিভিন্ন দলে ঘুরে এসে তিনি বুঝতে পেরেছেন, তার জন্য তৃণমূলই বেস্ট। তাই এদিন তাঁকে পুনরায় দলে যোগদান করানো হল এবং তার নেতৃত্বে অনেকেই এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আগামী পঞ্চায়েতে খড়িবাড়ি বিরোধী-শূণ্য হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।’ যোগদানকারী মহম্মদ ইজরাইল জানান, দিদির উন্নয়নের ধারা দেখেই তৃণমূলে যোগদান। তিনি বলেন, ‘বামফ্রন্ট করতাম। আজ বামফ্রন্ট ও আইএসএফের অনেক কর্মীও আমার সঙ্গে আজ এখানে যোগদান করলেন।’ তাঁর অভিযোগ, কেন্দ্র বাংলার উন্নয়ন হতে দিতে চায় না বলেই টাকা আটকে রেখেছে।‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাবার একশো দিনের টাকা দাবি করলেও সেই টাকা দেওয়া হচ্ছে না। দিদির লড়াইয়ে সাথ দেওয়ার জন্যই এই যোগদান বলে তিনি জানান।

তবে, সিপিএম কর্মীদের তৃণমূলে যোগদানের বিষয়টি অস্বীকার করেছে স্থানীয় বাম নেতৃত্ব।,বারাসত সিপিআইএম দক্ষিণ এক এরিয়া কমিটির সদস্য কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘নিজেদের লোককে জড়ো করেই বলছে সিপিএম থেকে এত লোক এসেছে।’তাঁর অভিযোগ, গত ১১ সাল থেকে ওখানে কোনও বুথে ভোট করতে পারেন না।’ তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, সন্ত্রাস করে ভোট লুট করে ওরা জিতছে। সিপিএম ২০১১ সাল থেকে ওখানে এজেন্ট দিতে পারছে না।’ তাঁর কথায়, ‘৭০০ কর্মী থাকলে তো আমরা এজেন্ট দিতে পারতাম।’ অন্যদিকে, সিপিআইএম নেতৃত্বের দাবী, শাসনের ওই কীর্তিপুর এলাকাতে ৭০০ সিপিএম কর্মী নেই। তৃণমূলের বিক্ষুব্ধ, দুর্নীতিগ্রস্ত নেতারা মানুষকে ভয় দেখানোর জন্য, সন্ত্রাস করানোর জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করালেন এবং প্রচার পাওয়ারও একটা উদ্দেশ্য তৃণমূল নেতাদের রয়েছে বলে দাবী করেন সিপিএম নেতা।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top