News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগ রক্তদান শিবির
Image

ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগ রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির৷ এদিনের রক্তদান শিবিরে রাজ্যের সব কটি মহকুমা এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবির করার ঘোষণা দিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম সাহা৷ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎ ও অন্যান্য দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ৷ মোহনপুর মহকুমা এলাকায় কর্মরত এবং অন্যান্যরা এই রক্তদান শিবিরে অংশ নেয় এদিন৷ বিদ্যুৎ ও অন্যান্য দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করে বলেন রক্তদান শিবির একসাথে ব্যাপক সংখ্যক করলে হবে না৷ রাজ্যের মানুষের রক্তের চাহিদা নিরিখে প্রতিটি এলাকায় একের পর এক রক্তদান শিবির করতে হবে৷ যার মধ্য দিয়ে রক্তের অপচয় হবে না এবং মানুষ সঠিক পরিষেবা পাবে৷ রক্তদান শিবিরে অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যদের পাশাপাশি মোহনপুর মন্ডল ওবিসি মোর্চার সদস্য সদস্য, সিআরপিএফ এবং অন্যান্যরা স্বেচ্ছায় রক্তদান করেন৷এদিনে রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুটিয়ার বিধায়ক কৃষ্ণ ধনদাস, সিমনা কেন্দ্রের বিধায়ক বৃষিকেতু দেববর্মা, মোহনপুর মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্যী এবং অন্যান্যরা৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top