News Flash

Image

হাওড়া থেকে গ্রেফতার ভুয়ো সিবিআই আধিকারিক

হাওড়া,১১ এপ্রিল (হি. স.) : পানশালার লাইসেন্স করিয়ে দেবে বলে রাজারহাটের বাসিন্দার কাছ থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকা প্রতারণার অভিযোগে হাওড়া থেকে গ্রেফতার ভুয়ো সিবিআই আধিকারিক। ধৃত ব্যক্তির নাম নাম শুভজিৎ বারুই। উদ্ধার করা হয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফোর্স ট্রাস্ট এর নামে একটি পরিচয় পত্র।

পুলিশ সূত্রে খবর, গত ২৫ মার্চ মাসে রাজারহাটের বাসিন্দা বিপ্লব অধিকারী রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ করেন যে ফেব্রুয়ারি মাসে চিনার পার্কে একটি হোটেলে গিয়ে পরিচয় হয় শুভজিৎ বারুই নামে এক ব্যক্তির সঙ্গে। সে নিজেকে সিবিআই আধিকারিকের পরিচয় দেয়। পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সিবিআই পরিচয় দেওয়া শুভজিৎ।

এরপর অভিযোগকারী বিপ্লব অধিকারী রাজি হলে তার কাছ থেকে ধাপে ধাপে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। এরপর দীর্ঘদিন হয়ে গেলেও কোন রকম কাজ করছিল না অভিযুক্ত। অবশেষে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারী।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন ধরে সোমবার হাওড়া থেকে শুভজিৎ বারুইকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়। ধৃত ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখছে রাজারহাট থানা পুলিশ।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top