News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উদ্ধারকৃত সাতটি বিরল প্রজাতির স্পাইডার মাঙ্কি ও দুটি লঙ্গুরকে বন দফতরে সমঝে দিয়েছে কাছাড় পুলিশ
Image

উদ্ধারকৃত সাতটি বিরল প্রজাতির স্পাইডার মাঙ্কি ও দুটি লঙ্গুরকে বন দফতরে সমঝে দিয়েছে কাছাড় পুলিশ

শিলচর (অসম), ১০ এপ্রিল (হি.স.) : বিরল প্রজাতির সাতটি স্পাইডার মাঙ্কি এবং দুটি লঙ্গুর উদ্ধার করেছে কাছাড় পুলিশ। কাছাড় জেলার ধলাই থানার পুলিশ কর্মীদের নাকা চেকিঙের ভয়ে অন্য পথে অন্যত্র ওই সব বন্যপ্রাণীকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল পাচারকারীরা। উদ্ধারকৃত মোট বিরল প্রজাতির বন্যপ্রাণীকে বন দফতরে সমঝে দিয়েছে কাছাড় পুলিশ।

ধলাই থানাধীন দেবীপুর এলাকার একটি নির্জন স্থানে খাঁচাবন্দি অবস্থায় বিরল প্ৰজাতির বন্যপ্ৰাণীগুলোকে পরিত্যক্ত অবস্থায় রেখে পালিয়ে যায় অবৈধ পাচারকারীরা। সূত্রের মাধ্যমে খবর পেয়ে ধলাই থানার ওসি মনোজ বরুয়া প্রাণীগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মূলত এ সব প্রাণী পাওয়া যায় কলম্বিয়ায়। সেখান থেকে ইন্দোনেশিয়া, মায়ানমার এবং ভারতের মিজোরাম হয়ে দক্ষিণ অসমের কাছাড়ের মধ্য দিয়ে পাচার করার প্রয়াস করার পরিকল্পনা ছিল পাচারকারীদের।

কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো এবং ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণকুমার দাস ধলাই থানায় গিয়ে বন্যপ্রাণীগুলোকে পরীক্ষা ইত্যাদি করে হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জ অফিসার তথা এসিএফ উত্তমানন্দ গোস্বামীকে সঙ্গে নিয়ে গুয়াহাটির রাজ্য চিড়িয়াখানা থেকে আগত ডিএফও অশ্বিনী কুমার, সিসিএফ শিব কুমার, কাছাড়ের ডিএফও তেজস মরিস্বামীদের কাছে বিরল প্রজাতির বন্যপ্ৰাণীগুলো সমঝে দেন। মোট নয়টি বন্যপ্ৰাণীকে চিকিৎসক সহযোগে অ্যাম্বিলেন্সে করে গুয়াহাটি চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top