News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কালবৈশাখী ঝড়ে তছনছ এমবিবি বিমান বন্দরের পার্কিংয়ের জায়গা, ক্ষতিগ্রস্ত ১৮টি বাইক
Image

কালবৈশাখী ঝড়ে তছনছ এমবিবি বিমান বন্দরের পার্কিংয়ের জায়গা, ক্ষতিগ্রস্ত ১৮টি বাইক

আগরতলা, ৬ এপ্রিল (হি.স.) : কালবৈশাখী ঝড়ে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পার্কিংয়ের জায়গা লন্ডভন্ড হয়েছে। প্রাকৃতিক বির্পযয়ে বিশালাকার গাছ ভুপাতিত হওয়ায় ১৮টি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান বন্দরের জনৈক কর্মী জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে কালবৈশাখীর ঝড় আছড়ে পড়ে। তাতে বিশাল আকৃতির একটি গাছ ভুপাতিত হয়েছে। ওই গাছ ভেঙ্গে পড়ে পার্কিংয়ের জায়গায় রাখা ১৮টি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, গাছ উপড়ে পড়ার ফলে বেশ কয়েকটি বাইক চাপা পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দাবি, ক্ষতিগ্রস্ত অধিকাংশ বাইক বিমান বন্দরে কর্মরত কর্মীদের ছিল। তবে, বিমানবন্দরে আসা যাত্রীদের পরিজনদের বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বস্তির বিষয় হল, প্রাকৃতিক বিপর্যয়ে কেউ হতাহত হননি।

এদিকে খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ এসেছে। পুলিশ ও দমকল কর্মীদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত বাইক গুলি উদ্ধার করা হয়েছে। 

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top