News Flash

  • Home
  • দেশ
  • রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ খাড়গের
Image

রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ খাড়গের

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ রাহুল গান্ধীর ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে সাংসদ পদ খারিজের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ কিন্তু, গুজরাটের বিজেপি সাংসদ অপরাধের মামলায় ৩ বছরের কারাদণ্ড পেলেও তাঁর সাংসদ পদ খারিজ করা হয়নি ৷ এই অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন তিনি ৷ যদিও, পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে সেই রায় খারিজ হয়ে গিয়েছিল ৷

উল্লেখ্য, গুজরাটের আমরেলির সাংসদ নারানভাই ভিখাভাই কাচ্ছাড়িয়াকে ৩ বছরের কারাদণ্ড দেয় আদালত ৷ সেই রায়ের পরেও আমরেলির সাংসদ ১৬ দিন সংসদের অধিবেশনে অংশ নিয়েছিলেন ৷ আর সেই নিয়েই প্রশ্ন তুলেছেন মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি অভিযোগ করেন, গুজরাটের সাংসদকে অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ৷ আর একজন সত্যি কথা বলায় তাঁকে সংসদ থেকে বের করে দেওয়া হল৷ আর এই আচরণকে মোদী সরকারে চূড়ান্ত দ্বিচারিতা বলে উল্লেখ করেছেন তিনি ৷

প্রসঙ্গত, আমরেলির সাংসদ নারানভাই ভিখাভাই কাচ্ছাড়িয়াকে একটি অপরাধের মামলায় ৩ বছরের কারাদণ্ড দেয় স্থানীয় আদালত ৷ সেই রায় বহাল রেখেছিল জেলা আদালত এবং আমেদাবাদ হাইকোর্ট ৷

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top