বড়দোয়ালি-১৫৫/৩(২০)
প্রণভানন্দ-১৫৬/১(২০)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল।।নজর কাড়লো অভিজ্ঞা এবং অভিধা বর্ধন। সঙ্গে শায়ন্তিকা নমঃ দাস। প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-১৭ বালিকাদের স্কুল ক্রিকেটে। ড: বি আর আম্বেদকর মাঠে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ওই তিন ক্রিকেটার ব্যাট হাতে নির্বাচকদের নজর কেড়ে নেয়। দ্বিতীয় উইকেটে ১০৫ রানের পার্টনারশীপ গড়ে রাণু দাসের দলকে জয় এনে দেয় অভিজ্ঞা এবং অভিধা বর্ধন। এদিন দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বড়দোয়ালি স্কুল ১৫৫ রান করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে। দলকে কার্যত একা টেনে নিয়ে যায় শায়ন্তিকা নম: দাস। শায়ন্তিকা ৬০ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৬০ রান করে। এছাড়া দলের পক্ষেমেঘা চাকমা ৫৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় সর্বোচ্চ ৬৩ রান। জবাবে খেলতে নেমে শুরুতেই শ্রেয়শ্রী দাস চোট পেয়ে মাঠ ছাড়ার পর অভিজ্ঞা বরধন এবং অশ্মিতা রায় দলীয় স্কোরকে ৫১ রানে নিয়ে যায়। অশ্মিতা ২২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। এরপরই অভিজ্ঞার সঙ্গে রুখে দাড়ায় দলনায়িকা অভিধা বর্ধন। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলে। এবং দলকে কাঙ্খিত জয় এনে দেয়। দুজনই দায়িত্বশীল ব্যাটিং করে কোচের ভরষাও জুগিয়ে নেয়। অভিজ্ঞা ৪১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪০ রানে এবং অভিধা ৪৮ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৪ রানে অপরাজিত থেকে যায়। প্রণভানন্দ স্কুল ১৫.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

