News Flash

  • Home
  • দিনের খবর
  • রিষড়াতে অশান্তির ঘটনায় গ্রেফতার ১২, কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধাজ্ঞা
Image

রিষড়াতে অশান্তির ঘটনায় গ্রেফতার ১২, কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধাজ্ঞা

রিষড়া, ৩ এপ্রিল (হি.স.) : হুগলি জেলার রিষড়ায় অশান্তির ঘটনায় ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। এছাড়াও অনেকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিনা প্রয়োজনে কেউ যেন বাড়ির বাইরে না বের হন।

রবিবার রিষড়ার সন্ধ্যাবাজার এলাকায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মিছিলে অশান্তি ছড়ায়। ঘটনার পর থেকে থমথমে এলাকা। রিষড়া এবং মাহেশে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এলাকায় বসেছে পুলিশ পিকেট। অশান্তির ঘটনায় রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কাণ্ডে আটক করা হয়েছে আরও অনেককে। পাশাপাশি, রিষড়া এবং মাহেশ এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। সোমবার সকাল থেকে থমথমে এলাকা। গাড়ি ও বাইক দাঁড় করিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।
ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় বসেছে পুলিশ পিকেট। সোমবার সকাল থেকে এলাকায় প্রচার চালানো হল পুলিশের তরফে। অকারণে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে জনসাধারণকে। পাশাপাশি, নির্দেশ দেওয়া হয়েছে ১৪৪ ধারা মেনে চলারও। রবিবার অশান্তির পর থেকে বন্ধ সন্ধ্যাবাজার। এ ছাড়া জিটি রোড খোলা থাকলেও তার পার্শ্ববর্তী দোকানগুলি রয়েছে বন্ধ। রাস্তাঘাটে লোকজনের জমায়েত নেই।

Releated Posts

কলকাতার কাছে গাড়ির শোরুমে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২২টি নতুন গাড়ি

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): কলকাতার উত্তর প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাঁকরায় একটি গাড়ির শোরুমে সোমবার…

ByByNews Desk Aug 24, 2026

১০.২৮ কোটি টাকার ভুয়ো আইটিসি মামলায় উত্তরপ্রদেশ-হরিয়ানায় ৯টি জায়গায় ইডির তল্লাশি

লখনউ, ২৪ আগস্ট (আইএএনএস): ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) গ্রহণ ও অন্যদের কাছে তা বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগে অর্থপাচার…

ByByNews Desk Aug 24, 2026

‘বন্দে মাতরম’ হিন্দু দেবদেবীর উপাসনা নয়, ভারতমাতার বন্দনা: বাবা রামদেব

হরিদ্বার, ২৩ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার যোগগুরু বাবা রামদেব দাবি করলেন,…

ByByNews Desk Aug 23, 2026

বিহারে নদীর জল বাড়ায় রাঘোপুরে ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন তেজস্বী যাদবের

পাটনা, ২৩ আগস্ট (আইএএনএস): গঙ্গার জলস্তর বাড়তে থাকায় বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্রের ভাঙনপ্রবণ এলাকা ও বন্যাকবলিত কিছু অঞ্চল…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top