নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ টাকারজলা সরঞ্জয় সর্দার পাড়া সংলগ্ণ সড়কে দুটি বাইকের সংঘর্ষে গুরুতরভাবে আহত তিন৷ একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়৷ শুক্রবার সরজিৎ দাস, বাড়ি বিশালগড় নমঃপাড়া, জামির হোসেন, জম্পুইজলা থেকে রংয়ের কাজ করে বাইক নিয়ে বিশালগড় আসার পথে টাকারজলা সরঞ্জয় সর্দারপাড়া ওভারটেক করতে গিয়ে অন্য একটি বাইক সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুটি বাইকের সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে যান উল্টো দিক থেকে আসা বাইক চালক সুবিরন দেববর্মা সহ সুরজিৎ দাস ও জামির হোসেন ডাক৷ আহতদের উদ্ধার করে টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন টাকারজলা অগ্ণি নির্বাপক দপ্তরে কর্মীরা৷ টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসার পর তিনজন আহতদের মধ্যে সুবিরন দেববর্মার অবস্থা আশঙ্কাজনক হয় তাকে টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়৷
2023-03-31

