News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আক্রমণে গুরুতর আহত এক
Image

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আক্রমণে গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ বিশালগড়ের নবীনগর গ্রাম পঞ্চায়েতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন জিআরএস কর্মী৷ তাকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনা কে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ বিশালগড় হাসান হোসেন পাড়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হাতে আক্রান্ত নবীনগর গ্রাম পঞ্চায়েতের জিআরএস সহ একাধিক ব্যক্তি৷ ঘটনা বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ মিনিটে৷ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির রডের আঘাতে রক্তাক্ত অবস্থায় নবীনগর গ্রাম পঞ্চায়েতের জিআরএস কর্মী গুরুতরভাবে আহত হন৷তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা৷ অন্যদিকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এলাকাবাসী  আটক করে শিকল দিয়ে বেঁধে রাখেন৷ ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ৷ শিকল দিয়ে বাধা অবস্থায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিজের শরীরে একাধিকবার আক্রমণ করে৷ ঘটনার খবর পেয়ে বিশালগড় অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে মানসিক ভারসাম্যহীন আহত মুজিবুর রহমানকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন৷ সংবাদমাধ্যমে বিস্তারিত জানান আহত নবীনগর গ্রাম পঞ্চায়েতের জিআরএস শাহজুল ইসলাম৷

Releated Posts

পড়াশোনার বকুনিতে অভিমানে আত্মহত্যা দ্বাদশ শ্রেণীর ছাত্রীর, শোকে স্তব্ধ পূর্ব চাম্পামুড়া

আগরতলা, ২ এপ্রিল: পড়াশোনা নিয়ে অভিভাবকদের বকুনিতে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। মর্মান্তিক…

ByByReshmi Debnath Apr 2, 2026

ত্রিপুরায় উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এক নতুন ডিজিটাল বিপ্লব: আইএইচএমআইএ

আগরতলা, ২ এপ্রিল: ডিজিটাল পরিষেবাকে ব্যবহার করে জনগণের চিকিৎসা পরিষেবা লাভ আরও উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য করতে যুগান্তকারী উদ্যোগ…

ByByReshmi Debnath Apr 2, 2026

২০১৮ এর আগে ত্রিপুরার জনজাতিকে সম্মান দেওয়া হয়নি: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২ এপ্রিল:   ২০১৮ সালের আগে রাজ্যে শাসন করা পূর্ববর্তী সরকারগুলো কখনো জনজাতি সম্প্রদায়কে যথাযথ সম্মান দেয়নি এবং…

ByByReshmi Debnath Apr 2, 2026

ধর্মনগর উপনির্বাচন ঘিরে সিপিআই(এম)-এর শক্তিশালী জনসভা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ এপ্রিল :৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর উদ্যোগে এক শক্তিশালী নির্বাচনী…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top