News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পলিসি নির্ধারণ করে ১০৩২৩ শিক্ষকদের চাকুরীর ব্যবস্থা করার সুপারিশ  সরকার গঠিত উপদেষ্টা কমিটির
Image

পলিসি নির্ধারণ করে ১০৩২৩ শিক্ষকদের চাকুরীর ব্যবস্থা করার সুপারিশ  সরকার গঠিত উপদেষ্টা কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ গত জানুয়ারি মাসে ১০৩২৩ ইস্যুতে রাজ্য সরকার একটি তিন সদস্যক অ্যাডভাইজারি কমিটি গঠন করে৷ ৩১ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়৷ ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি এ বি পাল কমিটি গঠন নিয়ে আপত্তি জানিয়ে তার নিজস্ব মতামত তুলে ধরেছিলেন৷ বাদবাকি কমিটির ২ সদস্য অবসরপ্রাপ্ত আইএফএস আধিকারিক প্রসেনজিৎ  বিশ্বাস এবং আইনজীবী চন্দ্রশেখর সিনহা অবশেষে নির্দিষ্ট সময়ের আগেই রিপোর্টটি মুখ্যমন্ত্রীকে জমা দেন৷বুধবার দুপুরে দুই সদস্যক অ্যাডভাইজারি কমিটির সদস্যরা ১০৩২৩ ইস্যুতে সরকারের কাছে ইতিবাচক রিপোর্ট জমা দেয়৷ আইনজীবী চন্দ্রশেখর সিনহা বলেন ১০৩২৩ এর সমস্যা একটি জ্বলন্ত সমস্যা৷ হাইকোর্ট থেকে এই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ২০২০ সালের ৫ আগস্ট সমস্ত মামলাগুলিকে একত্রিত করে উচ্চ আদালতের রায় বিবেচনা করে রায় ঘোষণা করে৷  তিনি আরো বলেন সুপ্রিম কোর্টের রায়ের কোন সমালোচনা করেনি অ্যাডভাইজারি কমিটির সদস্যরা৷ রায়ের সমস্ত দিক বিবেচনা করে রিপোর্ট প্রদান করা হয়েছে৷  এক্ষেত্রে রিপোর্টে উল্লেখ করা হয়েছে সরকার তাদের পলিসি নির্ধারণ করে ১০৩২৩ এর চাকরির ব্যবস্থা যেন করেন৷ তারা চাকরি পাওয়ার যোগ্য৷

Releated Posts

পড়াশোনার বকুনিতে অভিমানে আত্মহত্যা দ্বাদশ শ্রেণীর ছাত্রীর, শোকে স্তব্ধ পূর্ব চাম্পামুড়া

আগরতলা, ২ এপ্রিল: পড়াশোনা নিয়ে অভিভাবকদের বকুনিতে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। মর্মান্তিক…

ByByReshmi Debnath Apr 2, 2026

ত্রিপুরায় উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এক নতুন ডিজিটাল বিপ্লব: আইএইচএমআইএ

আগরতলা, ২ এপ্রিল: ডিজিটাল পরিষেবাকে ব্যবহার করে জনগণের চিকিৎসা পরিষেবা লাভ আরও উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য করতে যুগান্তকারী উদ্যোগ…

ByByReshmi Debnath Apr 2, 2026

২০১৮ এর আগে ত্রিপুরার জনজাতিকে সম্মান দেওয়া হয়নি: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২ এপ্রিল:   ২০১৮ সালের আগে রাজ্যে শাসন করা পূর্ববর্তী সরকারগুলো কখনো জনজাতি সম্প্রদায়কে যথাযথ সম্মান দেয়নি এবং…

ByByReshmi Debnath Apr 2, 2026

ধর্মনগর উপনির্বাচন ঘিরে সিপিআই(এম)-এর শক্তিশালী জনসভা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ এপ্রিল :৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর উদ্যোগে এক শক্তিশালী নির্বাচনী…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top