News Flash

  • Home
  • বিদেশ
  • প্রশিক্ষণের সময়ে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ মার্কিন সেনা
Image

প্রশিক্ষণের সময়ে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ মার্কিন সেনা

ওয়াশিংটন, ৩০ মার্চ (হি.স.) : প্রশিক্ষণের সময়ে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ৯ মার্কিন সেনার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ফোর্ট ক্যাম্পবেল সেনানিবাসের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অ্যান্টনি হোফার এ কথা জানিয়েছেন। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটল, তা এখনও পরিস্কার নয়। এ নিয়ে তদন্তও শুরু হয়েছে। দুটি হেলিকপ্টারে থাকা ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেন্টাকি প্রদেশে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বুধবার সন্ধ্যায় ব্ল্যাক হক মডেলের দুটি হেলিকপ্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন মার্কিন সেনাবাহিনীর ৯ সদস্য। প্রশিক্ষণের মধ্যেই স্থানীয় সময় রাত ১০টা নাগাদ ট্রিগ কাউন্টিতে মাঝ আকাশে দু’টি সেনা কপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পরেই হেলিকপ্টার দুটি ভেঙ্গে পড়ে। ভেঙ্গে পড়া হেলিকপ্টারে থাকা সব মার্কিন সদস্যের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল।’

Releated Posts

ট্রাম্পের ইরান সতর্কবার্তার পর সোনা-রুপোর দামে ধস, এমসিএক্সে বড় পতন

মুম্বই, ২ এপ্রিল(আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ইরান ইস্যুতে কড়া সতর্কবার্তার পর বৃহস্পতিবার সোনা ও রুপোর দামে বড়সড়…

ByByNews Desk Apr 2, 2026

ইরানে বেসামরিক পরিকাঠামোয় হামলায় বাড়ছে মানবিক সংকট, উদ্বেগ রাষ্ট্রসংঘের

সংযুক্ত রাষ্ট্রসংঘ, ২ এপ্রিল(আইএএনএস): ইরানের বিভিন্ন এলাকায় বেসামরিক পরিকাঠামোর উপর হামলার ফলে মধ্যপ্রাচ্যে মানবিক সংকট আরও গভীর হচ্ছে…

ByByNews Desk Apr 2, 2026

চলন্ত ভ্যানে তরুণীকে গণধর্ষণ: পাকিস্তানে নারী নিরাপত্তায় চরম উদ্বেগ

ইসলামাবাদ, ১ এপ্রিল(আইএএনএস): পাকিস্তানে ফের এক ভয়াবহ গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাঞ্জাব প্রদেশের রাওয়াত থানা এলাকার বাগা শেখান…

ByByNews Desk Apr 1, 2026

পশ্চিম এশিয়ায় ভারতের কণ্ঠস্বরের গুরুত্ব ও বিশ্বাসযোগ্যতা রয়েছে: ইউএই রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ৩১ মার্চ(আইএএনএস): পশ্চিম এশিয়ার চলমান সংকটে ভারতের ভূমিকার প্রশংসা করলেন ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূত আব্দুলনাসের…

ByByNews Desk Mar 31, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top