News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদী যেদিন প্রধানমন্ত্রী থাকবেন না ভারত সেই দিন হবে দুর্নীতি-মুক্ত : কেজরিওয়াল
Image

মোদী যেদিন প্রধানমন্ত্রী থাকবেন না ভারত সেই দিন হবে দুর্নীতি-মুক্ত : কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.) : “মোদী যেদিন প্রধানমন্ত্রী থাকবেন না ভারত সেই দিন হবে দুর্নীতি-মুক্ত”, দিল্লি বিধানসভায় একথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআই অভিযান নিয়েও সরব হয়েছেন কেজরিওয়াল। তাঁর কথায়, ইডি এবং সিবিআই দেশের সমস্ত দুর্নীতিগ্রস্তদের একটি দলে নিয়ে এসেছে।

বুধবার দিল্লি বিধানসভায় ইডি ও সিবিআই-এর সক্রিয়তা নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “ইডি এবং সিবিআই দেশের সমস্ত দুর্নীতিগ্রস্তদের একটি দলে নিয়ে এসেছে। ইডি-সিবিআই অভিযান চালিয়ে তাদের মাথায় বন্দুক রেখে তাদের জিজ্ঞাসা করে যে তারা জেলে যেতে চান না-কি বিজেপিতে… যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না, সেই দিন ভারত ‘দুর্নীতিমুক্ত ভারত’ হয়ে উঠবে…যেদিন সরকার থেকে তাঁদের ক্ষমতা চলে যাবে, যেদিন বিজেপির লোকদের কারাগারে ঠাঁই হবে, দেশ হবে দুর্নীতিমুক্ত।”

Releated Posts

জনতার আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি, ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): দেশের মানুষের আস্থা ও পরিশ্রমই তাঁর সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Oct 7, 2026

২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি, অভিনন্দনে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা; ‘ভারত মাতার সেবায় নিবেদিত’ বলে প্রশংসা

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ২০০১ সালের ৭ অক্টোবর যে রাজনৈতিক যাত্রা…

ByByNews Desk Oct 7, 2026

আকাশবাণী ভবনে জোর করে ঢোকার অভিযোগ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): আকাশবাণী ভবনে জোর করে প্রবেশের অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা…

ByByNews Desk Oct 7, 2026

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিপুল ভোট, পার হল ৮০ শতাংশের গণ্ডি

কলকাতা, ৬ অক্টোবর(আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।…

ByBySandeep Biswas Oct 6, 2026
Scroll to Top