News Flash

Image

করিমগঞ্জের বারইগ্রাম আশ্রমে সাড়ম্বরে চলছে বাসন্তী পূজা

বারইগ্রাম (অসম), ২৯ মার্চ (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বারইগ্রামে অবস্থিত শ্রীশ্রী গোপালজিউ, শ্রীশ্রী রাধাবিনোদজিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামীজিউর আশ্রমে চল‌ছে বাসন্তী পূজা। ইতিমধ্যে সমাপ্ত হয়েছে বিপদনাশিনী, রক্ষাকালী, শীতলা ও শ্যামাকালীর পূজা। বাসন্তী পুজোর সপ্তমী অষ্টমী শেষে বৃহস্পতিবার রামনবমীর পুজো। শুক্রবার ‌বিজয়া দশমী। তার পর তিন দিন বিরতির পর পূর্ণিমা থেকে শুরু হ‌বে লক্ষ্মী নারায়ণ পূজা সহ অষ্টপ্রহর হ‌রিনাম কীর্তন।

জানা গে‌ছে, এই ‌নিয়ম ও নানা উপাচা‌রে প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামীজিউ বারইগ্রাম আশ্রমে এই পুজোর শুভারম্ভ করেছি‌লেন। আশ্রমে এই পূজাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধ‌রে উৎসবমুখর পরিবেশ বিরাজ কর‌ছে। নবমী‌তে থাক‌বে মহাপ্রসাদ বিতরণ। এতে সকল সনাত‌নীর উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন আশ্রম প‌রিচালন কমিটির সভাপতি সুনীল পাল, সম্পাদক তরুণ চৌধুরী, কোষাধ্যক্ষ কৌশিকরঞ্জন দে, সাংস্কৃ‌তিক সম্পাদক অরূপ রায় প্রমুখ।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top