News Flash

  • Home
  • দেশ
  • কিছুটা সময় পেলেন করদাতারা, প্যান ও আধার লিঙ্কের সময়সীমা বেড়ে হল ৩০ জুন
Image

কিছুটা সময় পেলেন করদাতারা, প্যান ও আধার লিঙ্কের সময়সীমা বেড়ে হল ৩০ জুন

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): করদাতাদের কিছুটা স্বস্তি দিল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। প্যান ও আধার লিঙ্কের সময়সীমা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে, আগামী ৩০ জুন অবধি প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করা হবে। এর আগে প্যান ও আধার লিঙ্কের সর্বশেষ তারিখ ছিল ৩১ মার্চ। অর্থাৎ ৩ মাস অতিরিক্ত সময় পেলেন করদাতারা।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে, প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩০ জুন। আর তা না করলে ওই তারিখের পর থেকে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকা প্যান কার্ড বৈধ থাকবে না বলে জানিয়েছে আয়কর দফতর। প্রসঙ্গত, প্যান কার্ড বাতিল হয়ে গেলে এক জন নাগরিককে অনেক সমস্যায় পড়তে হতে পারে। যদি প্যান বাতিল হয়ে যায়, তা হলে এক জন নাগরিক নিজের বার্ষিক আয়কর জমা করতে পারবেন না। একই সঙ্গে এক জন করদাতাকে উচ্চ হারে কর দিতে হতে পারে।

Releated Posts

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

ভোটের আগে কলকাতা পুলিশের একাধিক থানার ওসি বদলি ইসির

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন।…

ByByNews Desk Apr 5, 2026

বাবু জগজীবন রামের অবদান চিরস্মরণীয়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও বিশিষ্ট সমাজসংস্কারক বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top