News Flash

  • Home
  • দিনের খবর
  • বিগত ৯ বছর ধরে দেশের উন্নয়নে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী মোদী : অমিত শাহ
Image

বিগত ৯ বছর ধরে দেশের উন্নয়নে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী মোদী : অমিত শাহ

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): বিশ্বের অন্যতম দ্রুততম অর্থনীতি হিসাবে ক্রমবর্ধমান ভারত, যেহেতু প্রধানমন্ত্রী মোদী রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সমস্ত স্টেকহোল্ডারদের একত্রিত করেন। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেছেন, “কেউ কেউ ১৩০ কোটি জনসংখ্যাকে বোঝা মনে করে, কিন্তু আমি ১৩০ কোটি মানুষকে বড় বাজার মনে করি। প্রধানমন্ত্রী মোদী গত ৯ বছরে দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন।”

মঙ্গলবার নতুন দিল্লিতে অ্যাসোচেম-এর বার্ষিক অধিবেশন “ভারত@১০০: অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বিশ্ব বৃদ্ধির পথ প্রশস্ত করা” শীর্ষক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আমাদের সামনে দু’টি লক্ষ্য রেখেছেন- ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি সম্পূর্ণ উন্নত দেশে পরিণত করা এবং ২০২৫ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক অর্জন করা। আমি বিশ্বাস করি, এই দুটি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিগত ৯ বছরে প্রধানমন্ত্রী মোদী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

অমিত শাহ আরও বলেছেন, ভারত তখনই উন্নত হতে পারে যখন দেশের প্রতিটি কোণায় প্রবৃদ্ধি ঘটে। তিনি বলেন, ২০১১ সালে ভারত ছিল ১১ তম বৃহত্তম অর্থনীতি, কিন্তু প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পৌঁছেছে।

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top