News Flash

  • Home
  • দিনের খবর
  • নৈনিতালের রামনগরে বুধবার অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ সম্মেলন, চলবে ৩০ মার্চ পর্যন্ত
Image

নৈনিতালের রামনগরে বুধবার অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ সম্মেলন, চলবে ৩০ মার্চ পর্যন্ত

নৈনিতাল, ২৮ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের নৈনিতালের রামনগরে বুধবার অনুষ্ঠিত হতে চলেছে প্রথম জি-২০ সম্মেলন। চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রায় ৭০ জন বিদেশি প্রতিনিধি এবারের গুরুত্বপূর্ণ সম্মেলনে একাধিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। সম্মেলনের উল্লেখযোগ্য আলোচ্য বিষয়ের মধ্যে আছে-অতিমারি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ, রোগ নিয়ন্ত্রণ, বিজ্ঞানভিত্তিক জ্ঞানের উন্মেষে বিশ্বব্যাপী উদ্যোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার।

বুধবার জি-২০ সম্মেলন শুরু হওয়ার আগে মঙ্গলবার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে নৈনিতালের রামনগর। এদিন স্থানীয় মানুষজন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান।

Releated Posts

‘দুই দেশের বিষয়’: সার্জিও গোরের মন্তব্য নিয়ে আমেরিকা-পাকিস্তান টানাপোড়েনে ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ২০ আগস্ট (আইএএনএস): কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ—ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান…

ByByNews Desk Aug 20, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-এসএফআই সংঘর্ষের পর উত্তেজনা, স্থায়ী পুলিশ ফাঁড়ির ইঙ্গিত উপাচার্যের

কলকাতা, ২০ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবারও উত্তেজনা অব্যাহত…

ByByNews Desk Aug 20, 2026

অন্ধ্রের নিখোঁজ ৭ মৎস্যজীবীর সন্ধানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি

অমরাবতী, ২০ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী নিখোঁজ হওয়ার ঘটনায় বঙ্গোপসাগরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী…

ByByNews Desk Aug 20, 2026

বিশ্বে সর্বোচ্চ রেল সেতুতে প্রথমবার ১০০ কিমি গতিতে ছুটল বন্দে ভারত

জম্মু, ২০ আগস্ট (আইএএনএস): বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতুর ওপর প্রথমবার ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top