News Flash

Image

করিমগঞ্জের ছয়টি স্কুলে লক্ষাধিক টাকার সামগ্রী বণ্টন বিএসএফ-এর

করিমগঞ্জ (অসম), ২৮ মার্চ (হি.স.) : সিভিক অ্যাকশন প্রোগ্রামের অধীনে আজ মঙ্গলবার করিমগঞ্জের ছয়টি হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলে কয়েক লক্ষ টাকার সামগ্রী বণ্টন করেছেন বিএসএফ-এর ১৬ নম্বর ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

করিমগঞ্জের গৌরগোবিন্দ হায়ার সেকেন্ডারি স্কুল, ভিকমচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল, বিরাজাসুন্দরী গার্লস হাইস্কুল, এমএমএমসি হায়ার সেকেন্ডারি স্কুল, লক্ষ্মীবাজার হাইস্কুল, চাঁদশ্রীকোণা এমই স্কুলে পাঁচটি কম্পিউটার, পাঁচটি ট্যাবল সহ লক্ষাধিক টাকার সামগ্রী বিতরণ করেছে বিএসএফ-এর ১৬ নম্বর ব্যাটালিয়ন।

এদিন বেলা দশটায় এই কার্যসূচির শুভারম্ভ করেন বিএসএফ-এর ১৬ নম্বর ব্যাটালিয়নের কমাডেন্ট সঞ্জয় সিং। সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, প্রতি বছরই সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় উন্নয়নমূলক কার্যসূচি হাতে নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবার সীমান্তবর্তী এলাকার স্কুলগুলোকে বাছাই করা হয়েছে এবং প্রতিটি স্কুলে পাঁচটি করে কম্পিউটার সেট, ট্যাবল সহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে।
তিনি বলেন, সীমান্তবর্তী মানুষের হৃদয় ও মন জয় করার জন্য এ ধরনের কার্যসূচি হাতে নেওয়া হয়। সঙ্গে এ ধরনের সামাজিকতা সমরসতার মাধ্যমে বিএসএফ জওয়ান সহ স্থানীয়দের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পরস্পরের মধ্যে সহযোগিতা ও সমন্বয় গড়ে ওঠে।

মঙ্গলবার সামগ্রী বণ্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৬ নম্বর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফকিরচাঁদ চৌহান, ডেপুটি কমাডেন্ট রাজেন্দ্রর শর্মা ও কেসি মিনা, ইমস্পেক্টর রাজীব কুমার, কিষণ কুমার সহ অন্যান্যরা।
প্রসঙ্গত, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিকতায় এক ধাপ এগিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স। বিভিন্ন সময় বিভিন্নভাবে সীমান্তবর্তী মানুষের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদাহরণ রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সুরক্ষা এজেন্সির।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top