News Flash

  • Home
  • দিনের খবর
  • উমেশ পাল মামলায় আতিক-সহ ৩ জন দোষী, আশরাফ-সহ বাকি ৭ অভিযুক্ত বেকসুর খালাস
Image

উমেশ পাল মামলায় আতিক-সহ ৩ জন দোষী, আশরাফ-সহ বাকি ৭ অভিযুক্ত বেকসুর খালাস

প্রয়াগরাজ, ২৮ মার্চ (হি.স.): আইনজীবী উমেশ পালের অপহরণের মামলায় অভিযুক্ত মাফিয়া ওরফে রাজনীতিবিদ আতিক আহমেদকে দোষীসাব্যস্ত করল উত্তর প্রদেশের প্রয়াগরাজের এমপি-এমএলএ আদালত। পাশাপাশি দিনেশ পাসি এবং খান শৌলত হানিফকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আতিকের ভাই আশরাফ-সহ বাকি ৭ অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত। গুজরাটের সবরমতী এবং উত্তর প্রদেশের বরেলী জেল থেকে গত সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্যে তাদের প্রয়াগরাজ নিয়ে যাওয়া হয়।

২০০৭ সালে, আইনজীবী উমেশ পাল অপহরণ মামলায় মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পেশ করা হয় আতিক আহমেদ-সহ সমস্ত অভিযুক্তদের। আদালতের বাইরে ছিল পুলিশি নিরাপত্তা। এই মামলায় আতিক আহমেদ, দিনেশ পাসি এবং খান শৌলত হানিফকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আতিকের ভাই আশরাফ-সহ বাকি ৭ অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে।

উত্তর প্রদেশের প্রাক্তন বিধায়ক আতিকের বিরুদ্ধে সেই রাজ্যেরই বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পালকে হত্যার অভিযোগ ছিল। ২০০৫ সালের ওই ঘটনায় পরে ওই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী, রাজুর ঘনিষ্ঠ বন্ধু উমেশকেও অপহরণ করা হয়। পরে উমেশকে ছেড়ে দিলেও গত কয়েক বছরে একাধিক বার আক্রান্ত হন উমেশ। শেষ পর্যন্ত গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াগরাজের রাস্তায় প্রকাশ্যে উমেশকে খুন করা হয়। যে ঘটনায় আবার অভিযোগের তির ঘুরেছে আতিকের দিকেই। আতিক গুজরাটের সবরমতী জেলে বন্দি ছিল। সেখান থেকেই তাকে প্রয়াগরাজে নিয়ে আসা হয়।

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top