News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে ডিলিমিটেশনের মহড়া স্থগিত রাখতে নির্বাচন কমিশনকে অনুরোধ প্রদেশ তৃণমূল কংগ্রেসের
Image

অসমে ডিলিমিটেশনের মহড়া স্থগিত রাখতে নির্বাচন কমিশনকে অনুরোধ প্রদেশ তৃণমূল কংগ্রেসের

গুয়াহাটি, ২৭ মার্চ (হি.স.) : অসমে ডিলিমিটেশনের মহড়া আগামী তিন বছরের জন্য স্থগিত রাখতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেস।

আজ সোমবার গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলের ব্যাঙ্কুয়েট হল-এ বেলা একটায় ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) আহূত বৈঠকে অংশগ্রহণের আগে অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস নেতা রিপুন বরা জানান, গত ২২ মার্চ ইসিআই-এর কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকপত্র জমা দিয়েছেন তাঁরা। ওই স্মারকপত্রে তাঁরা কমিশনকে আগামী তিন বছরের জন্য চলমান ডিলিমিটেশন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। এতে তাঁরা আগামী ২০২৬ সালে গোটা দেশের সঙ্গে অসমে এই মহড়া চালানোর অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, স্মারকপত্রে তৃণমূল জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং জনসংখ্যার আদমশুমারির প্রসঙ্গ উত্থাপন করেছে। স্মারকপত্রে বলা হয়েছে, অসমে সীমানা পুর্নির্ধারণের মহড়া ২০০৩-২০০৪ সালে শুরু হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সাল পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছিল। সে সময় সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সংশোধিত এনআরসি প্রকাশের পর চালানোর কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অসম তৃণমূল নেতা রিপুন আরও জানান, ২০১৯ সালের অগাস্ট মাসে প্রকাশিত এনআরসি-র তালিকা থেকে প্রায় ১৯ লক্ষ আবেদনকারীর নাম কেটে ফেলা হয়েছে। এনআরসি প্রক্রিয়া অনুসারে আবেদনকারীদের তাঁদের নাম কর্তনের কারণ সম্পর্কে অবহিত করা হয়নি। ফলে তাঁরা এখনও এনআরসি-তে অন্তর্ভুক্তির জন্য তাঁদের মামলাগুলি পর্যালোচনা করার জন্য আপিল পিটিশন দায়ের করতে সক্ষম হননি।

রিপুন বরা জানান, স্মারকপত্রে তাঁরা লিখেছেন, ২০০৮ সালে অসমে সীমানা পুনর্নির্ধারণের মহড়া স্থগিত রাখার কারণ ছিল এনআরসির সম্পূর্ণ প্রক্রিয়া চূড়ান্ত না করে এবং বিদেশিদের চিহ্নিত না করে কোনও উদ্দেশ্য পূরণ করবে না। আজ বৈঠকে এই বিষয়টিই ভারতের নির্বাচন কমিশনের কাছে রাখবেন, জানান অসম তৃণমূল কংগ্রেস নেতা রিপুন।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top