News Flash

  • Home
  • দেশ
  • নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা রাজ্য সরকারের
Image

নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা রাজ্য সরকারের

কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নাগরিক সংবর্ধনা দিচ্ছে রাজ্য সরকার। রাষ্ট্রপতি মুর্মুর হাতে দুর্গামূর্তি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একে একে স্মারক তুলে দেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা।

দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম বার তিনি কলকাতায় এলেন তিনি। সোমবার কলকাতায় নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নাগরিক সংবর্ধনা দিচ্ছে রাজ্য সরকার। রাষ্ট্রপতি মুর্মুর হাতে দুর্গামূর্তি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একে একে স্মারক তুলে দেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। সরকারের প্রতিনিধি ছাড়াও উপস্থিত সংবাদমাধ্য়মের প্রতিনিধিরাও।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মাননায় বক্তব্য রাখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বললেন, শুধু কলকাতা নয়, রাজ্যের মানুষ রাষ্ট্রপতিকে কাছে পেয়ে সম্মানিত। তিনি তুলে ধরেন বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির কথা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শুরু রাষ্ট্রপতির। বাংলায় বললেন, ‘‘বাংলার ভাইবোনদের শুভেচ্ছা। জয় জহর।’’ জানালেন বেলুড় মঠে যাওয়ার জন্য তিনি উদগ্রীব। তুলে ধরলেন বাংলার সংস্কৃতির কথা।

এদিন সকাল বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন রাষ্ট্রপতি। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়। কলকাতা বিমানবন্দর থেকে সোজা রেসকোর্সের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। সেখান থেকে নেতাজি ভবনে যান তিনি। তারপর জোড়াসাঁকো ঠাকুরবাড়িও যান তিনি। নেতাজি ভবন থেকে জোড়াসাঁকো ঘুরে দুপুরের মধ্যে রাজভবনে পৌঁছে যান রাষ্ট্রপতি মুর্মু। সেখানেই মধ্যাহ্নভোজন করেন। এরপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানানো হল । মঙ্গলবারও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

Releated Posts

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top