News Flash

  • Home
  • দিনের খবর
  • হাইকোর্টের নির্দেশেই সায় শীর্ষ আদলতের, স্বস্তিতে সঞ্জয় বসু
Image

হাইকোর্টের নির্দেশেই সায় শীর্ষ আদলতের, স্বস্তিতে সঞ্জয় বসু

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : আইনজীবী সঞ্জয় বসুর মামলায় কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ জারি করল না দেশের শীর্ষ আদলত।

সোমবার এই মামলার শুনানির শুরুতেই ইডির আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সমালোচনা করেন বিচারপতি। তখনই সঞ্জয় বসুর আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, উপযুক্ত নথির উপর ভিত্তি করে হাইকোর্ট ওই নির্দেশিকা জারি করেছে। তাই সেই নথি পেশের জন্য উপযুক্ত সময়-সুযোগ দিক আদালত। মামলার পরবর্তী শুনানি ১১ এপ্রিল। কেন ইডির আবেদন গ্রহনযোগ্য নয়, সঞ্জয় বসুর আইনজীবীকে উপযুক্ত নথি ও সওয়ালের মাধ্যমে আদালতকে সন্তুষ্ট করতে হবে পরের শুনানিতে।
উল্লেখ্য, আগেই আইনজীবী সঞ্জয় বসুকে পাঠানো ইডি তলবের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ইডির তলবে হাজিরা দিতে হবে না সঞ্জয় বসুকে। হাইকোর্টের আরও নির্দেশ দেয়, আদালতের অনুমতি ছাড়া ওই আইনজীবীর অফিস এবং বাড়িতে কোনও তল্লাশি চালাতে পারবে না ইডি।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top