News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিলজলা কাণ্ডে রেল অবরোধ তুলতে কাঁদানে গ্যাস পুলিশের
Image

তিলজলা কাণ্ডে রেল অবরোধ তুলতে কাঁদানে গ্যাস পুলিশের

তিলজলা, ২৭ মার্চ (হি. স.) : শিশুকন্যাকে অপহরণের পর যৌন নির্যাতনের পর খুনের ঘটনায় রণক্ষেত্র তিলজলা। আক্রান্ত সাংবাদিকরাও। সোমবার তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। বন্ডেল রোড , পিকনিক গার্ডেনে একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ স্থানীয়রা। পরপর বাইকে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুড়ে ছাই হয়ে যায় একটি গাড়িও। পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি। এরপর বিক্ষোভকারীদের আটকাতে কাঁদানে গ্যাসেল শেল ফাটায় পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

পুলিশের দাবি তিলজলাকাণ্ডে ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর, খুনের কথা কবুল করেছে অভিযুক্ত । ধৃত অলক সাউয়ের বিরুদ্ধে অপহরণ, খুন ছাড়াও পকসো আইনে মামলা রুজু হয়েছে। অন্যদিকে, গতকাল তিলজলা থানায় ইটবৃষ্টির ঘটনায় একজন এএসআই ও ৪ জন কনস্টেবল আহত হন। নাবালিকাকে অপহরণ-খুন, অভিযুক্তকে মারধর ও থানা ভাঙচুরকাণ্ডে ৩টি পৃথক মামলা রুজু হয়। মূল অভিযুক্ত ছাড়াও, থানা ভাঙচুরের অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করেছে তিলজলা থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে এখনও ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের।

পুলিশের দাবি ধৃত অলক সাউকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশসূত্রে খবর, সন্তান নেই, বেশ কয়েকবার স্ত্রী-র গর্ভপাত হয়, জেরায় এ কথা দাবি করে অলক। তান্ত্রিকের নির্দেশ মেনেই প্রতিবেশীর ৭ বছরের শিশুকন্যাকে অপহরণ করে খুনের পরিকল্পনা করে এরপর! ধৃতের দাবির সত্যতা যাচাই করে তান্ত্রিকের সন্ধান চালাচ্ছে তিলজলা থানার পুলিশ।

Releated Posts

কংগ্রেসের কাছে ক্ষমতাই বড়, জাতীয় স্বার্থ নয়: অসমে তীব্র আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন, দলটি ক্ষমতার জন্য “তোষণ রাজনীতি”…

ByByNews Desk Apr 6, 2026

বিজেপির ‘জাতি প্রথম’, কংগ্রেসের ‘পরিবারই প্রথম’—অসমে আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের হোজাইয়ে এক…

ByByNews Desk Apr 6, 2026

সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি: পবন কল্যাণ

অমরাবতী, ৬ এপ্রিল(আইএএনএস): জাতীয়তাবাদ, সেবা এবং মানুষের প্রতি অটল প্রতিশ্রুতির মূল আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সুস্পষ্ট…

ByByNews Desk Apr 6, 2026

মালদহের কালিয়াচক ঘটনার জেরে বাংলার সরকারকে তোপ মোদীর, দেশ ‘স্তম্ভিত’ বললেন প্রধানমন্ত্রী

কোচবিহার, ৫ এপ্রিল(আইএএনএস) : মালদহের কালিয়াচকে বিচারকদের জিম্মি করে রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top