News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্বাসকষ্টজনিত সমস্যায় তিহাড় জেল হাসপাতালে ভরতি অনুব্রত মণ্ডল
Image

শ্বাসকষ্টজনিত সমস্যায় তিহাড় জেল হাসপাতালে ভরতি অনুব্রত মণ্ডল

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি. স.) : শ্বাসকষ্টজনিত সমস্যায় তিহাড় জেল হাসপাতালে ভরতি করা হল গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

জানা গিয়েছে, তিহাড় জেলে থাকাকালীন আচমকাই শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় অনুব্রতর। সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় তিহাড় জেল হাসপাতালে। অক্সিজেন দেওয়া হয় কেষ্টকে। সূত্রের খবর, বর্তমানে স্থিতিশীল তৃণমূল নেতা। তবে এখনও সম্পূর্ণ সুস্থ নন। চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই অসুস্থ বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । একাধিক সমস্যা রয়েছে তাঁর। সেই অসুস্থতাকে হাতিয়ার করে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে বাধা দেওয়ার চেষ্টাও করেছেন তিনি। যদিও তাতে বিশেষ লাভ হয়নি। অবশেষে গ্রেপ্তার করা হয় তাঁকে। দীর্ঘদিন আসানসোল জেলে ছিলেন তিনি। পরবর্তীতে তাঁর ঠাঁই হয়েছে তিহাড় জেলে।

সূত্রের খবর, তিহাড় ভালো লাগছে না কেষ্টর। সেকারণে কয়েকদিন আগে আসানসোল জেলে ফিরতে চেয়ে দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই মামলার শুনানি ৩ এপ্রিল। তার মধ্যেই এদিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top