News Flash

  • Home
  • দিনের খবর
  • জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দেখা আনন্দ বোস ও নন্দিনী চক্রবর্তীর
Image

জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দেখা আনন্দ বোস ও নন্দিনী চক্রবর্তীর

কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ঘুরে দেখার সময় সেখানে দেখা হল রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তাঁর প্রাক্তন সচিব নন্দিনী চক্রবর্তীর। রাজভবনের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর এটাই দু’জনের প্রথম সাক্ষাৎ।

দু’দিনের বাংলা সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার একাধিক কর্মসূচির মধ্যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তিনি কাটিয়েছেন সাকুল্যে ১০ মিনিট। সোমবার রাষ্ট্রপতির মহর্ষি ভবনের সফরে উপস্থিত ছিলেন রাজ্যপাল। তাঁরা যখন মহর্ষি ভবন পরিদর্শন করে বেরিয়ে যাবেন, ঠিক তখন মুখোমুখি হন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তাঁর এবং তাঁর প্রাক্তন সচিব নন্দিনী চক্রবর্তীর। তখন সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং প্রশাসনের আরও কয়েক জন শীর্ষ ব্যক্তিত্ব। মন্ত্রী, প্রশাসনিক ব্যক্তিত্বদের ভিড়েও আলাদা করে নজর কাড়ল দু’জনের সাক্ষাৎ। কারণ, রাজভবনের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর এটাই দু’জনের প্রথম সাক্ষাৎ। এবং সেখানে দু’জন শুধু হাতই মেলালেন না, হল স্বল্প বাক্য বিনিময়ও।

উল্লেখ্য, নন্দিনীকে প্রধান সচিবের পদ থেকে সরানোর সুপারিশ করেছিলেন রাজ্যপাল স্বয়ং। শুধু তাই নয়, নন্দিনীর বিরুদ্ধে তদন্তেরও নির্দেশও দিয়েছেন তিনি। ‘অল ইন্ডিয়া সার্ভিস রুল’ অনুযায়ী নন্দিনীর বিরুদ্ধে তদন্ত হয়। অভিযোগ ছিল, রাজভবন নিয়ে মিথ্যে প্রচার করেছেন নন্দিনী। এই আবহে সোমবারের এই সাক্ষাৎ।

প্রসঙ্গত, বোস রাজ্যপাল হয়ে আসার আগেও রাজ্যের পর্যটন দফতরের প্রধান সচিব ছিলেন নন্দিনী। পরে তাঁর বদলি হয় রাজ্যপালের প্রধান সচিব হিসেবে। কিন্তু রাজ্যপালের সুপারিশের পর আবার পুরনো দফতরেই ফেরানো হয়েছে ওই আইএএস অফিসারকে। অন্য দিকে, রাজভবনে এখনও নতুন কোনও সচিব যোগ দেননি। যদিও এই গোটা পর্বকে নিছক ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে দেখা হচ্ছে।

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top