News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে হাফলঙে বিক্ষোভ প্রদর্শন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর
Image

জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে হাফলঙে বিক্ষোভ প্রদর্শন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর

হাফলং (অসম), ২৭ মার্চ (হি.স.) : ডিমা হাসাও জেলার দিয়ুংমুখ-হাফলং তিনআলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত ‘’অসম মালা’ প্রকল্পের অধীনে দুই লেন সড়ক নির্মাণের কাজ চলছে। এই দুই লেন সড়ক নির্মাণের জন্য দিয়ুংমুখ-হাফলং তিনআলি থেকে লোয়ার হাফলঙের মধ্যবর্তা বিভিন্ন গ্রামের বাসিন্দাদের কৃষিখেতের জমি, সুপারি বাগান ও কয়েকটি বাসগৃহ ভেঙে জমি অধিগ্রহণ করেছিল সরকার। কিন্তু আজ অবধি ওই সব গ্রামের বাসিন্দারা জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ পাওয়া থেকে বঞ্চিত বলে অভিযোগ। তাই জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ না পেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা হাফলঙে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

সংশ্লিষ্ট বিভিন্ন গ্রামের বাসিন্দারা ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘদিন থেকে লড়াই করে আসছেন। ওই সব গ্রামবাসীরা জেলাশাসক কার্যালয় থেকে শুরু করে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগ, লোক নির্মাণ বিভাগ, সর্বত্র চক্কর কাটার পরও গ্রামবাসীদের জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ এখন পর্যন্ত মেলেনি। জমি অধিগ্রহণের বিষয়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ মিটিয়ে দিতে ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে নির্দেশ দেওয়ার পরও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ উত্থাপন করেছেন গ্রামবাসীরা।

এদিকে জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ না পেয়ে দিয়ুংমুখ তিনআলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত অংশে বিভিন্ন গ্রামের বাসিন্দারা আজ সোমবার তাঁদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবিতে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেছেন। এর পর তাঁরা পার্বত্য পরিষদের রাজস্ব বিভাগ ও নর্মাল সেক্টরের প্রধানসচিবের কার্যালয় ঘেরাও করে আগামী এপ্রিল মাসের মধ্যে তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানান। অন্যথায় গ্রামবাসীরা তাঁদের জমি কোনও অবস্থায় ছেড়ে দেবেন না এবং দুই লেন সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করেছেন।

সোমবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সামনে গ্রামবাসীরা ‘নো কম্পেনসেশন নো রেস্ট’ স্লোগান দিয়ে এলাকার পরিবেশ উত্তাল করে তুলেন। জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ মিটিয়ে দিতে আজ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসাকে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন।

এদিকে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা আজ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে জানিয়েছেন, অসম মালার অধীনে দুই লেন রাস্তা নির্মাণ করতে গিয়ে যে সব গ্রামবাসীদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাঁদের ক্ষতিপূরণ মিটিয়ে না দিয়ে যাঁদের জমি অধিগ্রহণ করা হয়নি তাঁদের ক্ষতিপূরণ মিটিয়ে দিয়েছে ভূমি ও রাজস্ব বিভাগ। যার দরুন উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী, অভিযোগ গ্রামবাসীদের।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top