News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধ্যকৃষ্ণপুরে জলের পাম্প বসানো নিয়ে তীব্র মতবিরোধ
Image

মধ্যকৃষ্ণপুরে জলের পাম্প বসানো নিয়ে তীব্র মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে জলের পাম্প মেশিন বসানো নিয়ে হুমকি৷  শাসক দলের কিছু স্বার্থান্বেষী লোক বিজেপির নাম কালিমালিপ্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ৷মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের কৃষকরা দীর্ঘ বছর ধরে চাষবাসের জন্য সেচের জলের দাবি জাণীয়ে আসছিলেণ৷ তাই প্রশাসন থেকে কৃষকদের দাবি মেণে এলাকায় একটি পাম মেশিন বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়৷ কিছুদিন পূর্বে পাম্প মেসিন বসানোর কাজ শুরু হয়েছে৷ কাজ শুরু হওয়ার কয়েকদিন পর এলাকার কিছু যুবক কাজ বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দেয় ফোন করে৷ কিন্তু বহিঃরাজ্য থেকে আগট ঠিকাদারি সংস্থার শ্রমিকরা পাম্প মেশিন বসানোর কাজ সম্পন্ন করে ফেলে৷ জানা যায় এলাকার শাসক দলের কিছু স্বার্থান্বেষী লোক বিজেপির নাম কালিমালিপ্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ আর তার জন্য ঐ যুবকরা বহিঃরাজ্যের শ্রমিকদের কাজে বাধা দান করে৷ বহিঃরাজ্য থেকে আগত এক শ্রমিক জানান ৬ থেকে ৭ জন যুবক তাদের কাজে বাধা দান করেছে৷ পরে তাদের ঠিকেদারের নাম্বার তাদের কাছ থেকে নিয়ে যায়৷ এবং ফোন করে তাদের মেসিন বন্ধ করার হুমকি দেয়৷

Releated Posts

অকালে প্রয়াত তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মণ, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top