News Flash

Image

তেলিয়ামুড়ায় তিন বিধায়ককে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে মহকুমা এলাকার তিন বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী সাহা রায়, ২৭ তেলিয়ামুড়া কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, প্রাক্তন চেয়ারম্যান নিতিন কুমার  সাহা তেলিয়ামুড়া পুর পরিষদের ডেপুটি সি ই ও রাকেশ চক্রবর্তী  সহ অন্যান্যরা ৷২৯ কৃষ্ণপুর কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা’’র বিশেষ কাজ থাকার কারনে উনি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি৷বিধায়ক পদ হয়েছে দায়িত্বের৷  সমাজের প্রত্যেকটা নাগরিকদের জন্য কাজ করতে হবে৷ এই সংবর্ধনা আগামীদিনে  কাজ করার জন্য শক্তির জোগাদ দেবে৷ তেলিয়ামুড়া মহকুমার নব নির্বাচিত বিধায়কদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনই অভিমত ব্যক্ত করেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী সাহা রায়৷ অন্যদিকে ২৭ কল্যানপুর প্রমোদনগর’’র বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন তেলিয়ামুড়া মহকুমাবাসীর আশির্বাদ নিয়ে তিনি এক জন বিধায়ক হিসাবে কাজ করবেন৷

Releated Posts

অকালে প্রয়াত তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মণ, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top