News Flash

  • Home
  • দেশ
  • সোশ্যাল মিডিয়ায় পাঁচজনের নাম করে কোটায় চাকরি নিয়ে সুজনকে ফের কটাক্ষ উদয়নের
Image

সোশ্যাল মিডিয়ায় পাঁচজনের নাম করে কোটায় চাকরি নিয়ে সুজনকে ফের কটাক্ষ উদয়নের

কলকাতা, ২৬ মার্চ (হি.স.) সোশ্যাল মিডিয়ায় পাঁচজনের নাম করে উল্ল্যেক করে, এরা কী করে চাকরি পেয়েছিল প্রশ্ন তুলে কোটায় চাকরি নিয়ে সুজন চক্রবর্তীকে ফের কটাক্ষ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ।

গতকালই একসময়ে কোচবিহারের দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা তথা মন্ত্রী কমল গুহকে কার্যত দুর্নীতিগ্রস্ত বলে দাগিয়ে দিয়েছেন অধুনা তৃণমূলে থাকা রাজ্যের মন্ত্রী তথা কমল গুহর ছেলে উদয়ন গুহ। তা নিয়ে সমালোচনার ঝড় উঠলেও উদনয় গুহ এদিনও ফের কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তীকে উদ্দেশ্য করে। উদয়ন এদিন ফেসবুকে লেখেন ‘সুজনবাবু কোটায় চাকরি হতো না? তবে এরা কী করে চাকরি পেয়েছিল? অঞ্জলি সেন, শুক্লা সরকার, বুদ্ধদেব রায়, বিশ্বনাথ রায়, মলয় রায়।’ যদিও এরা কারা ফেসবুক পোস্টে তা স্পষ্ট করেননি উদয়ন গুহ। তবে মনে করা হচ্ছে, বাম আমলে চাকরি পাওয়াদের মধ্যে কারও কারও নামই উল্লেখ করেছেন তিনি।

বিরোধীরা অবশ্য যথারীতি উদয়নের বক্তব্যকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে। তাঁদের কথায়, তৃণমূল দল যখন আপাদমস্তক দুর্নীতিতে ফেঁসে গিয়েছে, তখন অন্যকে পরিকল্পনা মাফিক কালিমালিপ্ত করার চেষ্টা শুরু হয়েছে। কিন্তু মানুষ সব বুঝতে পারছে। একই সঙ্গে বিরোধী বামেদের চ্যালেঞ্জ, মুখে দুর্নীতি হয়েছে না বলে আদালতে প্রমাণ করে দেখান উদয়নবাবুরা।

Releated Posts

রাহুল গান্ধীর পুনে সফর: কংগ্রেসের স্থানীয় ইউনিটের অভ্যন্তরীণ ঐক্যের অগ্নিপরীক্ষা

মুম্বই, ২০ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলির অন্যতম পুনে ইউনিটে সাংগঠনিক শক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আগামী ২২…

ByByNews Desk Aug 20, 2026

স্কুলে প্রবেশে নতুন নির্দেশিকার প্রতিবাদে রাজস্থান কংগ্রেসের মিছিল

জয়পুর, ২০ আগস্ট (আইএএনএস): সরকারি স্কুলে প্রবেশ এবং অনুমতি ছাড়া ছবি ও ভিডিও করার ক্ষেত্রে শিক্ষা দফতরের নতুন…

ByByNews Desk Aug 20, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই-এবিভিপি সংঘর্ষ, উত্তেজনা, হাসপাতালে একাধিক পড়ুয়া

কলকাতা, ২০ আগস্ট (আইএএনএস): কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByNews Desk Aug 20, 2026

‘মানুষকে প্রতারণা করছে’, বিধায়কদের সরকারি গাড়ি ও ভাতা ঘোষণায় তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় রাজ্যের সব বিধায়ককে সরকারি অর্থে গাড়ি ও অন্যান্য সুবিধা…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top