News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের রাজ্য ক্রিকেট শুরু মোহনপুরকে হারালো সদর-এ
Image

ছোটদের রাজ্য ক্রিকেট শুরু মোহনপুরকে হারালো সদর-এ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ।। জয় দিয়ে শুরু করলো সদর ‘‌এ’। ৫ উইকেটে পরাজিত করলো মোহনপুর মহকুমাকে। শ্রেষ্ঠাংশু দেবের দুরন্ত ব্যাটিংয়ে। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চাযেত মাঠে শনিবার হয় ম্যাচটি। তাতে মোহনপুরের গড়া ১২০ রানের জবাবে সদর ‘‌এ’ ৫  উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয়‌‌ রান তুলে নেয়। বিজয়ী দলের শ্রেষ্ঠাংশু দে ৪৮ এবং বিজীত দলের সূর্য পাল ৫৮ রান করে। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মোহনপুর মহকুমা নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান করে। স্কোরবোর্ড সচল রাখার থেকে উইকেটে টিকে থাকার উপরই বেশী জোর দেয় মোহনপুর মহকুমার ব্যাটসম্যান-‌রা। ওপেনার সূর্য পাল নজর কাড়ে প্রথম দিনেই। করে ৫৮ রান। ওই রান করতে ১১৮ বল খেলে ১২ টি বাউন্ডারি মারে। এছাড়া মনিষ সরকার ৭৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং মনোজ দাস ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। সদর ‘‌এ’র পক্ষে স্নেহাল দত্ত (‌২/‌১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ওপেনার শ্রেষ্ঠাংশু দেবের‌‌ ‌দুরন্ত ব্যাটিংয়ে সদর ‘‌এ’ ‌৩৬.‌৫ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শ্রেষ্ঠাংশু ১০৬ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রানে এবং রাজদীপ সিনহা ৩ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে ভিকি সাহা ৫৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২, দলনায়ক অরপন ভট্টাচার্য ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। মোহনপুরের পক্ষে অনি মালাকার (‌২/‌২০) সফল বোলার।‌‌

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top