News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে গুরুতর আহত এক ব্যক্তি
Image

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে গুরুতর আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷  রাবার ডাল কাটার প্রতিবাদ করায়  রক্তাক্ত এক ব্যক্তি ৷ ঘটনা রাধা কিশোর পুর থানাধীন পিএা ফাঁড়ির অন্তর্গত রাজনগর বড়টিলা এন এন কলোনি এলাকায়৷রাবার গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে ঝামেলা বাধে৷ঘটনা রাধা কিশোর পুর থানাধীন পিএা ফাঁড়ী অন্তর্গত রাজনগর বড়টিলা এন এন  কলোনি এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার দুপুরে কামাল হোসেন নামে এক ব্যক্তি জুষণ আলীর রাবার গাছের ডাল কেটে ফেলে না জানিয়ে৷পরবর্তী সময় জুষণ আলী তার রাবার বাগানে গিয়ে দেখতে পায় রাবার গাছের ডাল কেটে ফেলছে কামাল হোসেন৷ রাবার গাছের ডাল কাটার প্রতিবাদ করায় জুষণ আলীর উপর এলোপাথাড়ি কিল কুষি লাথি মারতে থাকে কামাল হোসেন৷ কামাল হোসেনের আক্রমণের হাত ধরে রক্ষা পাওয়ার জন্য রক্তাক্ত অবস্থায় প্রাণ হাতে নিয়ে  নিজ বাড়িতে গিয়ে আশ্রয় নেন জুষণ আলী৷পরে পরিবারের লোকজনরা জুষণ আলীকে প্রথমে উদয়পুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷  মহকুমা হাসপাতাল থেকে ছাড়া পাওয়া পর বাড়িতে চলে যায়৷ বাড়িতে যাওয়া পর জুষণ আলীর অবস্থা অবনতি দেখে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে৷ বর্তমানে জেলা হাসপাতালে শল্য বিভাগে চিকিৎসা চলছে জুষণ আলী৷ হাসপাতাল থেকে ছাড়া পাওয়া পর অভিযুক্ত  কামাল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে জানান৷

Releated Posts

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

আগরতলায় দোস্তি, পাহাড়ে কুস্তি: বিজেপি-তিপরা মথাকে কটাক্ষ সিপিআই(এম) প্রার্থীর

চড়িলাম, ১০ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনের প্রচার জোরদার করেছে বামফ্রন্ট। শুক্রবার এডিসির ১৪…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

সরব প্রচারের শেষ দিনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বামুটিয়ায় বাড়ি-বাড়ি প্রচার

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি সাধারণ নির্বাচনের প্রচারের শেষ দিনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী কমরেড সঞ্জিত দেববর্মার সমর্থনে জোরদার প্রচার…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top