News Flash

Image

করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৬ থেকে ৮ এপ্রিল স্বাস্থ্যসেবা উৎসব আয়োজন

করিমগঞ্জ (অসম) ২৩ মার্চ (হি.স.) : গুণোৎসবের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৬ থেকে ৮ এপ্রিল স্বাস্থ্য সেবা উৎসবের আয়োজন করা হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের একজন কর্মকর্তা এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন ফ্যাকাল্টিকে নিয়ে গঠিত ৪৩ টি দল দিনগুলিতে একটি জেলা হাসপাতাল, 8টি কমিউনিটি হেলথ সেন্টার এবং ২৯টি পিএইচসির বাহ্যিক মূল্যায়ন করবেন। এই উদ্দেশ্যে বুধবার বাহ্যিক মূল্যায়নকারীদের প্রশিক্ষণ করিমগঞ্জ সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে ডা. জামাল আহমেদ চৌধুরী, এসডিএমও (আয়ুর), করিমগঞ্জ সিভিল হাসপাতাল এবং সুমন চৌধুরী, ডিএমই, এনএইচএম, রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন। এ দিনের প্রশিক্ষণে অংশ গ্রহণ করে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. রাজীব বড়ুয়া জানান যে মূল্যায়ন কর্মসূচী স্বাস্থ্য বিভাগকে হাসপাতালের উন্নতির জন্য ভবিষ্যতের কর্মপন্থা তৈরি করতে অবশ্যই সহায়তা করবে। এতে এনএইচএমের ডিপিএম হানিফ মহোম্মদ জানান যে অভ্যন্তরীণ মূল্যায়নকারীরা ইতিমধ্যে তাদের স্তরে মূল্যায়ন করেছেন একই সাথে চলছে শূন্যস্থান পূরণের কাজ। এই কার্যক্রম সম্পর্কে জেলা শাসক মৃদুল যাদব আশা ব্যক্ত করে বলেন, মূল্যায়নের এই বহু-বিভাগীয় পদ্ধতি স্বাস্থ্য পরিষেবা প্রদানে অভূতপূর্ব পরিবর্তন আনবে। তিনি আরও বলেন যে মূল্যায়নের পর, স্বাস্থ্য পরিষেবা প্রদানের পদ্ধতি আরও রোগী বান্ধব হবে।

Releated Posts

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top