News Flash

Image

কাছাড় জেলার বিহাড়া রেল স্টেশন রোডে অগ্নিকাণ্ড

কাটিগড়া (অসম), ২৩ মার্চ (হি.স.) : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিহাড়া রেলস্টেশন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকাল তিনটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । ভয়াবহ এ অগ্নিকাণ্ডে রেল স্টেশন রোডের শ্যামল ঘোষ, বাবুল ঘোষ, বুলু দাস, সঞ্জু কর, মরন মালাকার, নরেশ মালাকার, দীপন চন্দ, রাজু করের গুদাম সহ ১০ টি দোকান আগুনে পুড়ে ভষ্মিভুত হয় । এতে করে প্রায় ১ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ।

স্থানীয় এক জনৈক ব্যক্তি জানান যে, প্রথমে এক মুদির দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পরে তা অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে । কোন কিছু বুঝে উঠার আগেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় । এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে ।

খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর রায় । তিনটি ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী বেশ কিছু সময় চেষ্টা করার পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান ঘর ।

তবে আগুন লাগার সঠিক কারণ এখন অবধি জানা যায়নি । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে অনেকের ধারণা ।

Releated Posts

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top