News Flash

Image

উত্তর পূর্বাঞ্চলের পর্যটন প্রচারকারী ভারত গৌরব ট্রেন গুয়াহাটিতে

মালিগাঁও (অসম), ২৩ মার্চ (হি.স.) : ভারত গৌরব ডিলাক্স এসি টুরিস্ট ট্রেনের দ্বারা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি অন্বেষণ করতে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে বিশেষভাবে তৈরি করা একটি সফর “নর্থইস্ট ডিসকভারি বিয়ন্ড গুয়াহাটি” আজ প্রথম টুরিস্ট হল্ট গুয়াহাটিতে এসে পৌঁছেছে। ট্রেনটি ২১ মার্চ, ২০২৩ তারিখে দিল্লির সফদর্জং স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল।

ট্রেন ও পর্যটকদের গুয়াহাটি রেলওয়ে স্টেশনে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। পর্যটকরা দিল্লি থেকে গুয়াহাটি পর্যন্ত যাত্রায় অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। ভারতীয় রেলওয়ের দ্বারা প্রদত্ত সমস্ত আধুনিক সুবিধাযুক্ত ও পুষ্টিকর খাবারযুক্ত এমন একটি বিলাসী ট্রেনে ভ্রমণ সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করেন। এমনকি পর্যটকরা তাঁদের স্বাগতম জানাতে সেখানে উপস্থিত থাকা বিহু শিল্পীদের সাথে বিহু নৃত্য (অসমের লোকনৃত্য) পরিবেশন করেন। পর্যটকরা উত্তর-পূর্বাঞ্চলী রাজ্যগুলি অন্বেষণের আগ্রহ প্রকাশ করেন। লামডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী প্রেম রঞ্জন কুমার পর্যটকদের স্বাগতম জানিয়ে তাঁদের সাথে বার্তালাপ করেন এবং ভারত গৌরব ডিলাক্স এসি টুরিস্ট ট্রেনের যাত্রা সম্পর্কে তাঁদের মতামত জানতে চান।

২৪ মার্চ, ২০২৩ তারিখের রাত ০৯.০০ ঘণ্টায় গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে ভারত গৌরব ডিলাক্স এসি টুরিস্ট ট্রেনটি রওনা দিবে এবং ২৫ মার্চ, ২০২৩ তারিখে পরবর্তী গন্তব্যস্থল অরুণাচল প্রদেশের নাহরলগুন রেলওয়ে স্টেশনে পৌঁছবে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য এমন পর্যটন স্পেশাল ট্রেন এটিই প্রথম।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top