নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ জটিল রোগে আক্রান্ত একমাত্র মেয়ের জীবন রক্ষার জন্য রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থী হল অভাগিনী মা বাবা৷ ঘটনা রাজধানী আগরতলা শহর এলাকার আড়ালিয়ার ঋষিপাড়ায়৷ রাজধানী আগরতলা শহরের আড়ালিয়া ঋষি পাড়া এলাকার শংকর ঋষি দাসের ১৯ বছর বয়সী একমাত্র মেয়ে অর্পিতা ঋষি দাস গত দুই মাস আগে ফক্সে আক্রান্ত হয়েছিল৷ ধীরে ধীরে সেই ফক্স থেকে এক জটিল রোগের সৃষ্টি হয়৷ অর্পিতার পরিবারের লোকজন একমাত্র মেয়েকে সুস্থ করে তোলার জন্য আগরতলার আইজিএম হাসপাতাল এবং পরে জিবি হাসপাতালে ভর্তি করায়৷ কিন্তু অর্পিতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একমাত্র মেয়েকে বাঁচিয়ে তোলার জন্য তার বাবা শংকর ঋষি দাস নিজের বসতবাড়ি বন্ধক দিয়ে তরিঘরি উন্নত চিকিৎসার জন্য শিলচরে নিয়ে যায়৷ শিলচরে বেশ কিছুদিন চিকিৎসার পর তাদের কাছে যা টাকা ছিল সবই চিকিৎসা খাতে শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে শিলচর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় অর্পিতাকে আবার বাড়িতে নিয়ে আসে৷ বর্তমানে অর্পিতার পরিবারের লোকজন একমাত্র মেয়ের চিকিৎসার জন্য সব অর্থ সম্পদ খুইয়ে একেবারে অসহায় রয়েছে৷ দিন যতই এগোচ্ছে অর্পিতার শারীরিক অবস্থারও ততই অবনতি হচ্ছে৷ জানা গেছে অর্পিতার বাবা শংকর ঋষি দাস একজন দিনমজুর৷ বুধবার অর্পিতার মা বাবা রোগাক্রান্ত একমাত্র মেয়ে অর্পিতার জীবন ভিক্ষা চেয়ে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন৷ মেয়ের এই অবস্থা চোখের সামনে দেখে অর্পিতার মা-বাবা দিনরাত কেঁদে বুক ভাসিয়ে যাচ্ছেন৷

মেয়ের চিকিৎসার আর্থিক সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মা বাবা
Tags:
Releated Posts
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…
ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…


















