News Flash

Image

বৃষ্টির ছোঁয়া মিলতেই কৃষকদের মুখে  হাসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷   সামান্য বৃষ্টিতে কৃষকদের মুখে ফুটলো হাসি৷ তেলিয়ামুড়ার বাইঘড়িয়া কৃষি প্রধান এলাকায় বৃষ্টির ছোঁয়া মিলতেই ফসল বেশ যুক্তি যুক্তি দিচ্ছে৷
বসন্তের হালকা বৃষ্টির ছোঁয়া পেয়ে কৃষিজ জমি একেবারে ফুড়ফুড়ে হয়ে উঠেছে৷ কোনো কোনো কৃষক বৃষ্টির জল পাওয়ার আগেই বসন্তকালের সবজি হিসেবে কারকল সহ অন্যান্য কৃষিজ ফসলের বীজ বপন করেছিলেন৷ আর সেই বৃষ্টির জল পেয়েই কারকল গাছ সতেজ হয়ে উঠলো৷ তবে  সবচেয়ে বড় কথা হল প্রকৃতির ছোঁয়া ছাড়া কোনো কিছুই সম্ভব না৷ এমনই এক দৃশ্য প্রত্যক্ষ করা গেল তেলিয়ামুড়ার বাইঘড়িয়া কৃষি প্রধান এলাকায়৷ এই এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল এক রমণী নিজেও কৃষিজ  ক্ষেত থেকে বেগুন গাছ উপড়ে তুলে ফেলছে৷ উনাকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই তিনি বলেন,, বর্তমানে চৈত্র মাস চলছে৷ তাই বেগুন গাছে বেগুনও ফ্যাকাসে হয়ে যাচ্ছে৷ তাই এই কৃষিজ জমিতে কারকল গাছ লাগানো হবে৷ যদিও এলাকার অন্যান্য কৃষকরা কারকল গাছের বীজ বপন করেছিলেন অনেক আগেই৷ আর বসন্তকালের বৃষ্টির ছোঁয়া পেয়ে কারকল গাছগুলি সতেজ হয়ে উঠল৷ এতে এই বসন্তকালের হালকা বৃষ্টির ছোঁয়া পেয়ে বাইশঘড়িয়া এলাকার অধিকাংশ কৃষকের মুখে হাসি ফুটে উঠলো৷ যদিও ওই রমণী এ কথাও জানালেন কৃষি কাজ করে লাভ হয় এবং বাজারের আংশিক চাহিদা মিটিয়ে পরিবারের সকলকে নিয়ে খেয়ে বেঁচে আছি৷

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top