News Flash

  • Home
  • খেলা
  • মরশুমের প্রথম জয় ছিনিয়ে নকআউট সেমিতে কসমোপলিটন
Image

মরশুমের প্রথম জয় ছিনিয়ে নকআউট সেমিতে কসমোপলিটন

জে সি সি:-‌ ৯২/১০(২৪.১)

কসমোপলিটন:-‌ ৯৩/‌১(১৬.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ।।সেমিফাইনালে কসমোপলিটন। পাশাপাশি মরশুমে প্রথম জয়ের স্বাদও পেলো। সুপার ডিভিশনে টানা পরাজয়ের পর মঙ্গলবার তপন স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সহজেই জে সি সি-‌কে পরাজিত করে শেষ চারের টিকিট কেটে নেয় কসমোপলিটন ক্লাব। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কসমোপলিটন ৯ উইকেটে পরাজিত করে জে সি সি-‌কে। জে সি সি-‌র গড়া ৮২ রানের জবাবে কসমোপলিটন ১৬.‌৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন স্পিনার চৌধুরি জুনেদ কালাম এবং পেসার সৌরভ দাস। সকালে স্যাত স্যাতে আবহাওয়া দেখে টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং নেন কসমোপলিটনের অধিনায়ক পল্লব দাস। এখানেই এগিয়ে যায় কসমোপলিটন। আর ওই সুযোগটা ভালোভাবে কাজে লাগান দলের বোলাররা। জে সি সি ২৪.‌১ ওভারে সবকিট উইকেট হারিয়ে মাত্র ৯২ রান করতে সক্ষম হয়।দলের পক্ষে অনিরুদ্ধ সাহা ৪৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬,দ্বীপজয় দেব ২৬ বল খেলে ১৩, অভয় দ্বিবেদী ১৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং রোহিত ঘোষ ১৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। কসমোপলিটনরে পক্ষে চৌধুরি জুনেদ কালাম (‌৪/‌২২), সৌরভ দাস (‌৩/‌২০) এবং সৌরভ কর (‌২/‌৩৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে কসমোপলিটন ১৬.‌৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দলনায়ক পল্লব দাস ৪২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে এবং নিনাদ কদম ৩৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া অমেয়া সুমন ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। জে সি সি-‌র পক্ষে বিকাশ মজুমদার (‌১/‌৪০) একমাত্র উইকেটটি পেয়েছেন।‌‌‌‌

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top