News Flash

  • Home
  • দিনের খবর
  • গাজোলের ঘটনায় ধৃত ৩, কড়া শাস্তির দাবি নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির
Image

গাজোলের ঘটনায় ধৃত ৩, কড়া শাস্তির দাবি নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির

কলকাতা, ২১ মার্চ (হি. স.) : মালদার গজোলে স্কুলের ভিতর নাবালিকা ধর্ষণের ঘটনাকে নিন্দা করে অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করল নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি।

মঙ্গলবার সংগঠনের সম্পাদিকা কল্পনা দত্ত এক বিবৃতিতে বলেন, “মালদার গাজোলের একটি জুনিয়ার হাই স্কুলে একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা জেনে সারা রাজ্যের মানুষ স্তম্ভিত, মর্মাহত। এ ঘটনাকে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। যে সমাজে একজন ষষ্ঠ শ্রেনীর ছাত্রী স্কুলের ভিতরও নিরাপদ নয় সেখানে আর কি প্রত্যাশা করা যায়! আমরা এই ঘৃণ্য অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।“

প্রসঙ্গত, গাজোলে স্কুলের দোতলার ঘরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৩ অভিযুক্ত গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি ঘটেছে ১৮ মার্চ। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় সোমবার। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘‌ভারতীয় দণ্ডবিধি (আইপিসি)তে মামলার দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।’‌

Releated Posts

‘দুই দেশের বিষয়’: সার্জিও গোরের মন্তব্য নিয়ে আমেরিকা-পাকিস্তান টানাপোড়েনে ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ২০ আগস্ট (আইএএনএস): কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ—ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান…

ByByNews Desk Aug 20, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-এসএফআই সংঘর্ষের পর উত্তেজনা, স্থায়ী পুলিশ ফাঁড়ির ইঙ্গিত উপাচার্যের

কলকাতা, ২০ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবারও উত্তেজনা অব্যাহত…

ByByNews Desk Aug 20, 2026

অন্ধ্রের নিখোঁজ ৭ মৎস্যজীবীর সন্ধানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি

অমরাবতী, ২০ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী নিখোঁজ হওয়ার ঘটনায় বঙ্গোপসাগরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী…

ByByNews Desk Aug 20, 2026

বিশ্বে সর্বোচ্চ রেল সেতুতে প্রথমবার ১০০ কিমি গতিতে ছুটল বন্দে ভারত

জম্মু, ২০ আগস্ট (আইএএনএস): বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতুর ওপর প্রথমবার ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top