News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিলল না স্বস্তি, দিল্লি আবগারি নীতিতে সিবিআই-এর মামলায় ১৪ দিন বাড়ল সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজত
Image

মিলল না স্বস্তি, দিল্লি আবগারি নীতিতে সিবিআই-এর মামলায় ১৪ দিন বাড়ল সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজত

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): এবারও পেলেন না স্বস্তি। দিল্লি আবগারি নীতিতে সিবিআই-এর মামলায় আরও ১৪ দিন বাড়ল দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজত। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত, দিল্লি আবগারি নীতি মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র মামলায় ২২ মার্চ পর্যন্ত প্রবর্তন নির্দেশালয়ের হেফাজতে রয়েছেন সিসোদিয়া।

উল্লেখ্য, দিল্লির নতুন আবগারি নীতিতে দুর্নীতি হয়েছে—এই অভিযোগে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি সিবিআই গ্রেফতার করে সিসোদিয়াকে। তারপর গত ৯ মার্চ তিহাড় জেলে গিয়ে সিসোদিয়াকে গ্রেফতার করে ইডিও। সিবিআই আবগারি দুর্নীতির মামলার সামগ্রিক তদন্ত করলেও এই মামলায় আর্থিক নয়ছয়ের অভিযোগের তদন্ত করছে ইডি।

Releated Posts

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top