News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা শহরে ১৮ জন দাগি চোর ও ছিনতাইকারীকে আটক করল পুলিশ
Image

আগরতলা শহরে ১৮ জন দাগি চোর ও ছিনতাইকারীকে আটক করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ রাজধানী আগরতলা  শহরের প্রগতির সুকল  সংলগ্ণ এলাকা থেকে চুরি ও ডাকাতির ঘটনায় জড়িত একটি বড়সর চক্রকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে জন নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ পুলিশের ভূমিকা নিয়েও নানা মহল থেকে নানা প্রশ্ণ তোলা হয়েছে৷ পুলিশ ও নিরাপত্তা কর্মীরা শহর ও শহরতলী এলাকার নিরাপত্তা জোরদার করার জন্য নানা প্রয়াস গ্রহণ করলেও তাদের সেই প্রয়াসকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে প্রতিনিয়ত বাইক চুরি সহ নানা চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করে চলেছে৷ তাদেরকে মোকাবেলা করা পুলিশ ও নিরাপত্তা কর্মীদের পক্ষে রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ রবিবার রাতে পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে প্রগতি সুকল সংলগ্ণ এলাকায় অভিযান চালিয়ে একটি বড়সড় চক্রকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ দুজন মহিলা সহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে৷ তাদের কাছ থেকে বাড়ি ঘরের তালা ভাঙ্গা এবং  ওয়াল এবং বেড়া কেটে ঘরের ভিতরে ঢোকার জন্য ব্যবহৃত বেশ কিছু যন্ত্রপাতি ও উদ্ধার করেছে পুলিশ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আবুল কাশেম নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর পরিমাণ সামগ্রী উদ্ধার হয়েছে৷ উদ্ধার করার সামগ্রীর মধ্যে এসি সহ বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী ঠাকুরের মূর্তি এবং ব্যবহারযোগ্য বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়েছে৷ এব্যাপারে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ সাম্প্রতিককালে পুলিশের এটি সবচেয়ে বড় ধরনের সাফল্য বলেও দাবি করা হয়েছে৷ যাদেরকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত আরো বেশ কয়েকজনকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top